বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জুয়ার আসর থেকে ৯ জুয়াড়িকে আটক করলো যৌথবাহিনী

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরায় জুয়ার আসর থেকে যৌথবাহিনীর অভিযানে ৯ জুয়াড়িকে আটক করা হয়েছে।
বুধবার (১১ জুন) রাত ১০টার দিকে শহরের পলাশপোল এলাকার জনৈক আজাহার আলী রবির বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রায় ৩৫ হাজার নগদ টাকা, তাস ও বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের মৃত রজিবুল ইসলামের ছেলে তুহিন (৪৫), কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামের সামছুদ্দিনের ছেলে আলাউদ্দিন (৬০), সদর উপজেলার গয়েশ্বরপুর গ্রামের মৃত ইছহাক আলীর ছেলে আতিয়ার রহমান (৬৫), একই উপজেলার ধুলিহর গ্রামের শাকের আলীর ছেলে আবু তালেব (৫০), সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার সজল হোসেনের ছেলে জামাত আলী (৫৫), পরাতন সাতক্ষীরা এলাকার দীন মোহাম্মাদ গাজীর ছেলে অবুল কালাম (৫৭), পলাশপোল এলাকার মৃত জি এম এ জব্বারের ছেলে আজাহার আলী (৬৭), কামালনগর এলাকার মৃত এলাই বকসের ছেলে নবাব আলী (৬০) ও যশোরের শার্শা থানার বাঁগআচড়া গ্রামের ইনতাজ সরদারের ছেলে মেহের আলী (৫২)।

পুলিশ জানায়, সাতক্ষীরার শহরের পলাশপোল এলাকার জনৈক আজাহার আলী রবির বাড়িতে নিয়মিত জুয়ার আসর বসে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০টার দিকে সেখানে অভিযান চালায় যৌথবাহিনীর সদস্যরা। এসময় রবির বাড়ির নিচতলায় জুয়ার আসর থেকে হাতেনাতে ৮ জুয়াড়িকে আটক করা হয়। বাড়িতে টাকার বিনিময় নিয়মিত জুয়ার আসর বসানোর অভিযোগে বাড়ির মালিক আজাহার আলী রবিকেও গ্রেপ্তার করে যৌথবাহিনী। এসময় সেখান থেকে নগদ প্রায় ৩৫ হাজার টাকা, তাস ও মোবাইল সেটসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। রাতেই আটককৃতদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপার্দ করা হয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় উপপরিদর্শক আরিফ বাদি হয়ে জুয়া আইনে একটি মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আসামীদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব