বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ট্রাক প্রতীকের প্রার্থীর নির্বাচনী পথসভা

আবু সাঈদ, সাতক্ষীরা: জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী মো. আফসার আলী ট্রাক প্রতীকের ভোট চেয়ে গণসংযোগ ও নির্বাচনী পথ সভা করেছেন।
সোমবার সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা, ঘুডেরডাঙ্গা, আলীয়া মাদ্রাসা, সরকারি কলেজ এলাকাসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। পরে সন্ধ্যায় শহরের আমতলা মোড়ে নির্বাচনী পথসভা করেন।
পথসভায় ট্রাক প্রতীকের প্রার্থী আলহাজ্ব আফসার আলী বলেন, আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আমার ট্রাক প্রতীকে ভোট দিয়ে সাতক্ষীরা সদর আসনের উন্নয়ন করার সুযোগ দিবেন। সাতক্ষীরা সদর আসনকে সন্ত্রাস, দূর্ণীতিমুক্ত, বেকার সমস্যা সমাধান করে যুবকদের কর্মসংস্থান গড়ার প্রত্যয় নিয়ে আপনাদের কাছে ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করছি।
তিনি আরো বলেন, বিভিন্ন গ্রাম মহল্লায় ট্রাক প্রতীক এখন গনজোয়ারে পরিনত হয়েছে। তাই আপনারা কাধে কাধ মিলিয়ে ৭ তারিখে ট্রাক প্রতীকে ভোট দিবেন।
এসময় ট্রাক প্রতিকের নির্বাচনী প্রধান সমন্বয়ক ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আসাদুর রহমান আসাদ, সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. গোলাম আজম, তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার শামস ইশতিয়াক শোভন, আহাদুর রহমান আর্জেদ, সোহাগ হোসেন, আব্দুল হামিদ, মো. কামরুজ্জামান কামু, রুহুল কুদ্দুস, আব্দুর রহিম সরদার আব্দুল্লাহ আল সামিসহ এলাকার বিভিন্ন শ্রেণির পেশার লোকজন উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

“নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত নদী চাই”—এই প্রতিপাদ্যকেবিস্তারিত পড়ুন

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত
  • ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল
  • চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল
  • সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১