মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হাতের মুঠোয় দুর্যোগ পরিষেবা

সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা

দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে এবং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দুর্যোগ ঝুঁকি হ্রাস করার লক্ষ্যে সাতক্ষীরায় এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘প্র্যাকটিক্যাল অ্যাকশন’-এর যৌথ উদ্যোগে ‘বাংলাদেশ ডিজাস্টার অ্যালার্ট’ মোবাইল অ্যাপের ব্যবহারিক কার্যকারিতা বিষয়ে এই ওরিয়েন্টেশন সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৩টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘর সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এই ‘ডিজাস্টার অ্যালার্ট’ মোবাইল অ্যাপটির মাধ্যমে ঘূর্ণিঝড়, ভারী বর্ষণ, ভূমিধস, বজ্রপাত, ভূমিকম্প, খরা, বন্যা, অগ্নিকাণ্ড, সুনামি, আকস্মিক বন্যা, জলোচ্ছ্বাস ও তাপপ্রবাহের মতো ১২টি মারাত্মক দুর্যোগের পূর্বাভাস ও সতর্কতা সরাসরি ব্যবহারকারীর মোবাইল ফোনে পৌঁছে যাবে।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সাতক্ষীরাসহ উপকূলীয় অঞ্চল প্রতিনিয়ত নানা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে। এই অ্যাপটি ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষ ঘরে বসেই হাতের মুঠোয় দুর্যোগের সব ধরনের পরিষেবা ও আগাম সতর্কতা পাবেন, যা জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি বহুলাংশে কমিয়ে আনবে। বিশেষ করে তরুণ সমাজ ও স্বেচ্ছাসেবকরা এই অ্যাপের সঠিক ব্যবহারের মাধ্যমে কমিউনিটিতে সচেতনতা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন প্র্যাকটিক্যাল অ্যাকশনের কর্মকর্তা রাফসান আহমেদ, অ্যাসিস্ট্যান্ট অফিসার (ফিল্ড কো-অর্ডিনেশন) জাহাঙ্গীর আলম, ফিল্ড সুপারভাইজার জাহিদ হাসান এবং প্রজেক্ট অফিসার মোস্তাফিজুর রহমান রিপন।

সাতক্ষীরা পৌরসভার পক্ষ থেকে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আখতারুজ্জামান তালুকদার, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান এবং স্যানিটারি ইন্সপেক্টর মো. রবিউল আলম।

এছাড়াও প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোকাররাম বিল্লাহ ইমন, প্রান্তিক যুব সংঘের যুব সভাপতি হৃদয় মন্ডল ও সাধারণ সম্পাদক নূরজাহান খাতুন, বিডিক্লিনের সভাপতি অর্পণ বসুসহ বিভিন্ন যুব সংগঠনের ২৫ জন সক্রিয় যুব সদস্য, স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রজেক্টরের মাধ্যমে অ্যাপটি ডাউনলোড, ইনস্টল এবং এর বিভিন্ন ফিচার ব্যবহারের বাস্তবমুখী প্রশিক্ষণ দেওয়া হয়। যুব প্রতিনিধিরা এই অ্যাপের বার্তা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পৌরসভার ব্যবস্থাপনায় চেঞ্জ এজেন্টদের কার্যক্রম মূল্যায়ন ও সনদপত্র বিতরণ

সাতক্ষীরা পৌরসভার সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং নাগরিক সচেতনতাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষকদের সাথে মাউশির উপ-পরিচালকের মতবিনিময়

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের উপ-পরিচালক এস. এম. ছায়েদুর রহমানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ডাবলু’র সুস্থতা কামনায় জাসাসের দোয়া মাহফিল

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর আশু রোগমুক্তি ও সুস্থতাবিস্তারিত পড়ুন

  • ৩১ শতাংশ পরিবারকেও সুপেয় পানি দিতে ব্যর্থ হচ্ছে সাতক্ষীরা পৌরসভা!
  • সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সুস্থতা কামনায় ওলামা দলের দোয়া
  • সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান ভুট্টো
  • সাতক্ষীরায় সাইবার বুলিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ
  • সাতক্ষীরায় কাফনের কাপড়ে তরুণদের ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’
  • সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান ঋণ নয়, অনুদান ও নারী কৃষকের স্বীকৃতি দাবি
  • ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত
  • সাতক্ষীরার পলাশপোল ডায়াবেটিক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
  • সাতক্ষীরায় ‘শিক্ষা ও সমাজ উন্নয়নে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর অবদান’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা
  • ৫ ডিসেম্বর সাতক্ষীরায় আসছেন ১১ দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  • সাতক্ষীরা সদর উপজেলা যুব জামায়াতের দায়িত্বশীল বৈঠক