সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় সংগঠনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় হল এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং নিজেকে এডিস মশা থেকে রক্ষা করা। এডিস মশার প্রজনন রোধে জমে থাকা পানি পরিষ্কার করাসহ সপ্তাহে অন্তত ১ দিন বাড়ি ও আশপাশ ভালো করে পরিষ্কার করা, খোলা পাত্র ঢেকে রাখতে হবে। যেমন ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের পাত্র বা বালতিতে যেন পানি জমে না থাকে। স্কুল, কলেজ, বা আশপাশের হাটবাজারে আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট স্থান ব্যবহার করা, মশার কামড় থেকে সুরক্ষার থাকতে মশারি ব্যবহার কর, দিন বা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। শরীর ঢেকে থাকে এমন পোশাক বা লম্বা হাতা শার্ট ও লম্বা প্যান্ট পরা। ত্বকে মশা নিরোধক ক্রিম বা স্প্রে ব্যবহার করতে হবে।
জ্বর, গায়ে ব্যথা বা র্যাশ হলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করতে হবে। এসময় ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অন্যান্য জেলার তুলনায় সাতক্ষীরা জেলায় ডেঙ্গুর প্রকোপ তুলনামূলকভাবে অনেক কম। জেলার মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জেলার সকলকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও সুরক্ষার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে বলে জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর হাসপাতালের আরএমও ডাঃ মোঃ আবদুর রহমান, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি আ ম আখতারুজ্জামান মুকুল ও সিএম নাজমুল ইসলাম প্রমূখ। ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভার শেষে ছাত্ররা সদর হাসপাতাল সংলগ্ন বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়।
এ সময় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের কর্মকর্তা কর্মচারী, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ক্লিনিকের প্রতিনিধি ও সদর হাসপাতালের নার্সরা উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়ি হতে দামারপোতাবিস্তারিত পড়ুন


