সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ঢাকা টাইমসের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সাতক্ষীরা প্রতিনিধি: শনিবার (২৫ মে) বেলা ১১টার দিকে দৈনিক ঢাকা টাইমস এর এক যুগে পদার্পণ উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু।

এতে সম্মানিত অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ারব হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক গোলাম সরোয়ার, এখন টিভির সাতক্ষীরা প্রতিনিধি আহসানুর রাজীব, ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন ও সাতক্ষীরা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ঢাকা টাইমস এর নিজস্ব প্রতিবেদক মো. হোসেন আলী। এতে উপস্থিত ছিলেন দৈনিক কালবেলার সাতক্ষীরা প্রতিনিধি গাজী ফারহাদ, স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি হাবিবুর রহমান সোহাগ,দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার বার্তা সম্পাদক মাজহারুল ইসলাম, হৃদয় বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক আলী মুক্তাদা হৃদয়, সাতক্ষীরা সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ এর খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক সুব্রত হালদার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, এখন মুহূর্তের সব ঘটনা জানতে চায় মানুষ। আজকের ঘটনা আগামীকাল পত্রিকার পাতায় কেউ দেখতে চায় না। অনলাইন পত্রিকাগুলোর মাধ্যমে ঘটনার সর্বশেষ পরিস্থিতি ও ভিডিও চিত্র দেখতে পান পাঠকরা।

সে কারণে প্রিন্টের চেয়ে অনলাইন পত্রিকার জনপ্রিয়তা এখন বেশি। পাঠকের কথা ভেবেই ২০১৩ সালে ঢাকা টাইমস টোয়েন্টি ফোর ডট কমের যাত্রা শুরু হয়, এক যুগে প্রিন্ট ও অনলাইন ভার্সনে ঢাকা টাইমস অভাবনীয় সফলতা অর্জন করেছে, ঢাকা টাইমস এর জন্য শুভ কামনা।

অনুষ্ঠানের মধ্যেভাগে সংগীত শিল্পী চৈতালি মুখার্জীর মনোমুগ্ধকর গানে অনুষ্ঠানে যোগ হয় অন্যান্য মাত্রা। অনুষ্ঠান সঞ্চলনা করেন পত্রদূতের নিজস্ব প্রতিনিধি এসএম বিপ্লব হোসাইন।

আলোচনা সভা শেষে কেক কেটে সবাইকে মিষ্টিমুখ করানোর মধ্য দিয়ে ঢাকা টাইমস এর এক যুগে পদার্পণ অনুষ্ঠানের আয়োজন শেষ হয়।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফলবিস্তারিত পড়ুন

রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি

রংপুর নগরের মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় নিহতদের সবার মুখবিস্তারিত পড়ুন

দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী

‘গত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের কাঙ্ক্ষিত উন্নয়নবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
  • বিমান মন্ত্রণালয়ে মন্ত্রী পরিবর্তনের কারণ জানালেন রশিদুজ্জামান মিল্লাত
  • দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • মানবাধিকার ও ফ্যাক্ট-ফাইন্ডিং বিষয়ে ঢাকায় তিন দিনের আবাসিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন