বুধবার, অক্টোবর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ‘তথ্য ও প্রযুক্তি ই-কমার্স প্রশিক্ষণের মাধ্যমে নারী উদ্যোক্তা সৃষ্টি’ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

সাতক্ষীরায় নারী উদ্যোক্তাদের উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংগঠন স্বদেশ’র উদ্যোগে ‘তথ্য ও প্রযুক্তি ই-কমার্স প্রশিক্ষণের মাধ্যমে নারী উদ্যোক্তা সৃষ্টি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

৫ সেপ্টেম্বর, ২০২২ সোমবার সকাল ১১টায় শহরের কাটিয়া আমতলাস্থ স্বদেশ’র হলরুমে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-সচিব মোঃ সাখাওয়াৎ হোসেন প্রধান অতিথি হিসেবে উক্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের প্রোগ্রামার (অ: দা:) মো: শরিফুল ইসলাম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ভোলানাথ বড়ুয়া।

সাংবাদিক ও উন্নয়নকর্মী ফারুক রহমানের উপস্থাপনায় প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনের শুরুতে প্রধান অতিথি উপ-সচিব মোঃ সাখাওয়াৎ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা স্বাগত জানান প্রশিক্ষণার্থী তামান্না বুশরা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদর, সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাাদক জ্যোসনা দত্ত, স্বদেশ’র প্রোগ্রাম অফিসার গোবিন্দ মুন্ডা, হিসাব বিভাগের প্রধান মাহাফুজুর রহমান বিপুল, প্রোগ্রাম অফিসার আজহারুল ইসলাম।

প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কেয়া পারভিন, রুমা পারভিন, পাপিয়া সুলতানা, টুম্পা মন্ডল, নুর নাহার, সরগরিকা খাতুন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বল্লি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলমের পূজা মন্ডপ পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার বল্লি ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী মোঃবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আলিপুর ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬’-এর শুভ উদ্বোধন

“ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার আলিপুর ইউনিয়নেবিস্তারিত পড়ুন

স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া: সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত

“স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া” স্লোগান এবং “সম্মান, শৃঙ্খলা, সহযোগিতা ও প্রো-অ্যাক্টিভনেস” প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • সাতক্ষীরার বেতনা নদীর তীরে দুই হাজার বৃক্ষরোপণ
  • সাতক্ষীরা পৌরদীঘিতে লাইফ জ্যাকেট ছাড়াই চলছে রাতের ঝুঁকিপূর্ণ যাত্রা
  • সাতক্ষীরায় প্রাইমারির নবনিযুক্ত শিক্ষকদের পদায়নপত্র তুলে দিলেন জেলা প্রশাসক
  • তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকারের পদক্ষেপ জানাতে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের সাথে বাকশিস নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার
  • সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত উদ্যোগ, সাতক্ষীরায় নিরাপদ সড়ক দিবসের প্রস্তুতি সভা
  • দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • চায়ের কাপে নির্বাচনী ঝড়, সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে আলোচনার কেন্দ্রে যারা
  • সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটি ঘোষণা, উপদেষ্টা রউফ, সভাপতি সান্টু, সম্পাদক রনজু