মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দুই কোটি টাকার প্রতারণা: শ্রমিক লীগ সভাপতি সাবু ও মেয়ে ফারজানা কারাগারে

প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা মামলায় সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি ছাইফুল করিম সাবু ও তাঁর মেয়ে ফারজানা করিমের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ মে) দুপুরে সাতক্ষীরার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোঃ নজরুল ইসলাম উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ছাইফুল করিম সাবু শহরের পৌরদীঘি (প্রাণসায়র) এলাকার বাসিন্দা। তাঁর মেয়ে ফারজানা করিম পলাশপোল এলাকার বাসিন্দা এবং মোস্তফা মাহমুদের স্ত্রী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শ্যামনগরের ব্যবসায়ী ফণীভূষণ দাস ২০১৮ সালের এপ্রিল ও জুন মাসে ঢাকার একটি ব্যাংক শাখা থেকে প্রায় দেড় কোটি টাকা এফডিআর ও ডাবল বেনিফিট স্কিমে বিনিয়োগের জন্য ট্রাস্ট ব্যাংকের শ্যামনগর (মুন্সিগঞ্জ) শাখায় জমা দেন। সে সময় শাখার তৎকালীন সহকারী ব্যবস্থাপক মোস্তফা মাহমুদ তাঁকে ভুয়া রসিদ দেন।

পরে ব্যাংকের এফডিআর বই হারানোর অজুহাতে সহকারী ব্যবস্থাপক মোস্তফা মাহমুদ থানায় সাধারণ ডায়েরি করেন। একইভাবে আরও কয়েকজন গ্রাহকের কাছ থেকেও টাকা নিয়ে ভুয়া রসিদ দেওয়ার অভিযোগ ওঠে। এসব লেনদেনে শাখা ব্যবস্থাপক ইফতেখারুল ইসলামের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

তদন্তে উঠে এসেছে, আত্মসাৎ করা অর্থের একটি অংশ নিয়মবহির্ভূত পে-অর্ডারের মাধ্যমে মোস্তফা মাহমুদ তাঁর শ্বশুর ছাইফুল করিম সাবুর হিসাবে স্থানান্তর করেন। সেখান থেকে ২০ লাখ টাকা ফারজানা করিমের হিসাবে পাঠানো হয়। এছাড়া প্রায় ৩৩ লাখ ৪৪ হাজার টাকা উত্তোলন ও অন্যত্র হস্তান্তরের অভিযোগ রয়েছে।

ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সহকারী পরিচালক আল আমিন তদন্ত শেষে ২০২৫ সালের ১৪ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে মোট পাঁচজনকে আসামি করা হয়। তদন্তে প্রায় ২ কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ৬ এপ্রিল আদালত অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। নির্ধারিত তারিখে মঙ্গলবার ছাইফুল করিম সাবু ও ফারজানা করিম তাঁদের আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন।

শুনানিতে দুদকের বিশেষ পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান দিলু জামিনের বিরোধিতা করেন।প রে আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুদকের বিশেষ পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান দিলু বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ

জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ মহামান্য রাষ্ট্রপতি ওবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল

বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিস্তারিত পড়ুন

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে শিশু সুরক্ষার লক্ষ্যে ধর্মীয় নেতা,বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় মাদিনাতুল কুরআন নূরানী হিফজ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর ও সাইনবোর্ড উন্মোচন
  • সাতক্ষীরা জেলা পরিষদের রাকেশ মল্লিকের মেহেরপুরে বদলিতে স্বস্তি
  • সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন