সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দুর্নীতি দমন কমিশনের সততা সংঘের জন্য তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় তথ্য অধিকার আইন সম্পর্কে শিক্ষার্থী, শিক্ষক ও সামাজিক প্রতিনিধিদের সচেতন করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সততা সংঘের জন্য তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে দ্য কার্টন সেন্টার ঢাকা’র আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) এর তত্ত্বাবধানে সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-সহকারী পরিচালক মো. রুবেল হোসেন, উপ-সহকারী পরিচালক মো. মহসিন আলী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, সদস্য মো. সাকিবুর রহমান, মুহা. মনির উদ্দিন ও সহিদুর রহমান প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল, জেলা মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার আনম নাজমুল উলা প্রমুখ। কর্মশালায় মুখপাত্র হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন দ্য কার্টন সেন্টার এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সাম্মী লায়লা ইসলাম।

ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, “তথ্য অধিকার নিশ্চিত হলে সমাজে স্বচ্ছতা বৃদ্ধি পায় এবং দুর্নীতির সুযোগ সংকুচিত হয়। তরুণ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত প্রকাশ করেন।” প্রশিক্ষণে তথ্য অধিকার আইন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় নাগরিক সচেতনতার গুরুত্ব, মানবাধিকার রক্ষায় তথ্য প্রাপ্তির প্রয়োজনীয়তা এবং দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা তথ্য অধিকার বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা ও এক অংশের প্রশিক্ষক ছিলেন প্রোগ্রাম অফিসার অ্যাড. নাজমুল নাহার।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়ি হতে দামারপোতাবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম
  • সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন