বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দেশীয় ওয়ান শুটার গানসহ এক ব্যক্তি গ্রেপ্তার

গাজী হাবিব, সাতক্ষীরা : সাতক্ষীরায় দেশীয় ওয়ান শুটার গানসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। বৃহস্পতিবার (১ মে) দিনগত রাত পৌণে ৮টার দিকে জেলা সদর থানার টিবি হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দু’টি দেশীয় তৈরি ওয়ান শুটার গানসহ মনোজ সরদার (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সন্ত্রাসী মনোজ সাতক্ষীরা সদর থানার ফিংড়ি গ্রামের মানস সরদার ছেলে।

র‌্যাব-৬ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল সাতক্ষীরা সদর থানার রাজ্জাক পার্কের সামনে অবস্থান করছিল। এমন সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে টিবি(কলেরা) হাসপাতাল সংলগ্ন একটি তেলের দোকানের সামনে কিছু লোক মাদক কেনা-বেচা করছে। এই সংবাদের ভিত্তিতে অভিযানিক দলটি রাত পৌঁণে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় মনোজ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরী লোহার ২ (দুই) টি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত মনোজকে অস্ত্রসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ