সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দৈনিক আলোর পরশ পত্রিকা প্রকাশ উপলক্ষে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আলোর পরশ পত্রিকা পূনরায় প্রকাশ উপলক্ষে কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮ টায় সাতক্ষীরা আল আমিন ট্রাষ্টে কাজী শামসুর রহমান মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক আলোর পরশ পত্রিকার প্রকাশক শেখ নুরুল হুদা’র সভাপতিত্বে মতবিনিময় সভায় জামায়াতের জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, দৈনিক আলোর পরশ পত্রিকার নির্বাহী সম্পাদক অধ্যাপক ওবায়দুল্লাহ, জেলা মিডিয়া বিভাগের সমন্বয়ক ও দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ্বাস, জেলা মিডিয়া বিভাগের সদস্য, মো. রুহুল আমিন, মো. হাবিবুর রহমান, এড. আবু তালেব, সাংবাদিক শাহজান আলী মিঠু, প্রমুখ বক্তব্য রাখেন। এসময় দৈনিক নয়াদিগন্ত পত্রিকা ও দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি মুহাঃ জিল্লুর রহমানসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি শেখ নূরুল হুদা বলেন পত্রিকা হলো সমাজের দর্পণ। আর সাংবাদিকতা এমন একটি পেশা যা গৌরভের। যে পেশা একটি দেশকে সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরো বলেন, আমি দেখেছি অনেক সাংবাদিক পারিবারিক সচ্ছলতা উপেক্ষা করে সংবাদ সংগ্রহ করেন। যে কারনে সৎ সাংবাদিকরা সাধারণ মানুষের আস্থার প্রতিক হিসেবে পরিচয় পায়। মতবিনিময় সভায় ওজলার ৭৮টি ইউনিয়নের ২৫০ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ

মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উদ্যোগে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ অনুমোদিত ২০২৫-২৬ অর্থবছরেরবিস্তারিত পড়ুন

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ