শনিবার, আগস্ট ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা

সাতক্ষীরা জেলার দীর্ঘদিনের ভয়াবহ জলাবদ্ধতা নিরসন, নদী-খাল দখলমুক্ত ও পুনরুদ্ধার এবং টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে এক নাগরিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সাতক্ষীরা শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আয়োজনে এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে পরিবেশকর্মী, নদী ও পানি বিশেষজ্ঞ, সাংবাদিক, শিক্ষক, কৃষক প্রতিনিধি, সুশীল সমাজ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, নদী-খালের নাব্যতা সংকট, অবৈধ দখল, অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ এবং প্রাকৃতিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার কারণে সাতক্ষীরায় জলাবদ্ধতা দিন দিন প্রকট আকার ধারণ করছে। এর ফলে স্থানীয় কৃষি, পরিবেশ, জীববৈচিত্র্য, জনস্বাস্থ্য ও অর্থনীতি মারাত্মক ক্ষতির মুখে পড়ছে।

বক্তারা জোর দিয়ে বলেন, কেবল অবকাঠামো নির্মাণের মাধ্যমে এ সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। নদী ও খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, প্রাকৃতিক পানি ধারণ ও নিষ্কাশন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, টিআরএম (Tidal River Management)-এর কার্যকারিতা বৃদ্ধি এবং টেকসই নদী ব্যবস্থাপনায় স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

সভা থেকে জেলার জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় ১০ দফা নাগরিক সুপারিশ উপস্থাপন করা হয়।
সীমানা নির্ধারণ ও মানচিত্র: জেলার সকল নদী ও খালের সুনির্দিষ্ট সীমানা নির্ধারণ এবং আধুনিক ডিজিটাল মানচিত্র প্রণয়ন করা। দখল উচ্ছেদ: অবৈধ দখলদারদের উচ্ছেদে নিয়মিত ও কার্যকর অভিযান পরিচালনা। পুনঃখনন ও বৈজ্ঞানিক ড্রেনেজ: নদী-খাল পুনঃখননের দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং বৈজ্ঞানিক ড্রেনেজ ব্যবস্থা চালুকরণ। পরিবেশগত প্রভাব মূল্যায়ন: পরিবেশগত প্রভাব মূল্যায়ন (EIA) ছাড়া বড় কোনো অবকাঠামো নির্মাণ না করা। জনসম্পৃক্ততা ও পর্যবেক্ষণ: নদী ও খাল সংরক্ষণে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা এবং প্রতি বছর নাগরিক পর্যবেক্ষণ সভার আয়োজন করা।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক এ্যাডঃ আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য সচিব আলীনুর খান বাবুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম, সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, ‘দৈনিক দক্ষিনের মশাল’-এর প্রকাশক ও সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, কবি ও লেখক কিশোরী মোহন সরকার, দুদকের আইনজীবী এ্যাড. আসাদুজ্জামান দুলু, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহাফুজুর রহমান মুকুল এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া জলাবদ্ধতায় কবলিত ক্ষতিগ্রস্ত এলাকা ফিংড়ী, বাঁকাল, ইটাগাছা ও কামালনগরের সাধারণ বাসিন্দারাও সভায় তাঁদের দুর্ভোগের কথা তুলে ধরেন।

সভা শেষে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতে পেশ করার জন্য সর্বসম্মতিক্রমে একটি ‘সাতক্ষীরা নাগরিক সুপারিশপত্র’ প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়। আয়োজকরা জানান, “নদী বাঁচলে সাতক্ষীরা বাঁচবে, জলপ্রবাহ ফিরলে জলাবদ্ধতা কমবে”—এই রূপকল্পকে সামনে রেখে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণে একটি সমন্বিত ও বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

“তারেক মঞ্চ” সাতক্ষীরা সদর থানা আহ্বায়ক কমিটির অনুমোদন

বিএনপির অঙ্গ সংগঠন “তারেক মঞ্চ” সাতক্ষীরা সদর থানা শাখার আহ্বায়ক কমিটিরনঅনুমোদন দেওয়াবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ২০২৬ সালের নির্বাচনকে ঘিরে অনিয়ম ও দুর্নীতিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যেবিস্তারিত পড়ুন

  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • সাতক্ষীরার শাল্যে দাখিল মাদ্রাসায় আমের চারা বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা বৃদ্ধিতে বিআরটিএর প্রশিক্ষণ কর্মশালা
  • সাতক্ষীরায় ১০ দিনের পেশা ভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন
  • কলকাতায় আগুনে পুড়ে সাংবাদিকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • দাবীকৃত ১৫ লাখ টাকা না পেয়ে মৎস্য ঘেরে হামলা-লুটপাট : সাতক্ষীরায় ২৫ বিঘা জমি দখলের চক্রান্ত
  • স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া: সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত
  • গাজী হাবিবুর রহমানের মাতার মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরায় নদী-খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের
  • সাতক্ষীরায় যুবকদের কারিগরি প্রশিক্ষণে এনরোলমেন্ট ও প্রশিক্ষণ শেষে চাকরির উদ্যোগ
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ