সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৮ কেজি রুপার গহনা উদ্ধার

পরিত্যক্ত অবস্থায় ৮ কেজি ৫শ গ্রাম রুপার গহনা উদ্ধার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ।

ভারত থেকে চোরাপথে আসা ৮ কেজি ৫শ গ্রাম রুপার গহনা সাতক্ষীরা সীমন্ত থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর থানা পুলিশ।

বুধবার দুপুর দু’টোর দিকে সাতক্ষীরা সদরের ভাড়ুখালী নিমতলা এলাকার সরদার ব্রিকস নামক ইট ভাটার সামনে পাকা রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় থাকা ওই রুপার গহনা উদ্ধার করাহয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মুহিদুল ইসলাম জানান, নিয়মিত মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের নিমিত্তে থানার এসআই ফকির জুয়েল রানা, এএসআই জিয়াউর রহমান, এএসআই আব্দুল হালিম সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা কালে ভাড়ুখালী নিমতলা এলাকায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ৮ কেজি ৫শ গ্রাম ওজনের রুপার গহনা উদ্ধার করে।

তিনি আরো বলেন, ধারনা করা হচ্ছে ভারত থেকে চোরপথে আনা রুপার গহনা গুলো পাচার করা হচ্ছিলো। পুলিশের উপস্থিতি টেরপেয়ে চোরাকারবারিরা রুপার গহনা ভর্তি ব্যাগ রেখে পালিয়ে গেছে।
উদ্ধারকৃত রুপার গহনা বাজার করা প্লাস্টিকের ব্যাগের মধ্যে রক্ষিত ছিল। যাহার ওজন ৮ কেজি ৫শ গ্রাম, মূল্য ১১,৫৬,০০০/- (এগার লক্ষ ছাপ্পান্ন হাজার) টাকা।

উদ্ধারকৃত রুপার গহনা সরকারি কোষাগার ট্রেজারি শাখায় বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে জমা প্রদান করাহয়েছে বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেনবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল

সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা.বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় আ.লীগ নেতা আমিনুল ইসলাম মন্টু ওরফে ভুয়া ডিআইজি গ্রেফতার