রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পুরাতন যানবাহন চলাচল বন্ধে মোবাইল কোর্ট অব্যাহত

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সড়ক পরিবহন ও মহাসড়ক ব্যবস্থাপনার নিরাপত্তার জন্য দেশজুড়ে চালু হওয়া ‘নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরাতেও পুরাতন ও খেলাপি মোটরযানের চলাচল বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই ‘২৫) বিকালে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই অভিযানে ২০ বছরের বেশি পুরাতন বাস-মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরাতন ট্রাক-কভার্ডভ্যান চলাচল বন্ধ ছাড়াও, ওভারস্পিডে গাড়ি চালানো এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী, ২ টি মামলার বিপরীতে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এই অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এর কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক মোঃ ওবায়দুর রহমান এবং সঙ্গীয় পুলিশ ফোর্স।

সাতক্ষীরা বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি:) কে এম মাহবুব কবির জানান, বিআরটিএ’র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এবং খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি:) মোঃ জিয়াউর রহমানের নির্দেশনায় এই অভিযান চালানো হচ্ছে।

তিনি আরো জানান, সড়কে শৃঙ্খলা ও সড়ক দুর্ঘটনা হ্রাস করার লক্ষ্যে এই ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদের তত্ত্বাবধানে এই মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই কার্যক্রমের মাধ্যমে জনসাধারণের মধ্যে সড়ক নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সচেতনতা বাড়ছে।

বিআরটিএ কর্তৃপক্ষ জানায়, সাতক্ষীরাসহ সারাদেশের বিভিন্ন জেলায় এ ধরণের মোবাইল কোর্টের মাধ্যমে পুরাতন এবং অননুমোদিত মোটরযানের চলাচল বন্ধ করা হচ্ছে। এসব অভিযানের ফলে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে এবং সড়ক দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে এটি একটি কার্যকরী পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে।

এই উদ্যোগের ফলে স্থানীয় জনগণ এবং চালকদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন যানবাহন মালিক এবং চালকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং তারা মনে করেন যে, এর ফলে সড়কে নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় থাকবে। সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে তারা আশা করছেন যে, এ ধরণের উদ্যোগের মাধ্যমে সড়ক দুর্ঘটনা হ্রাস পাবে এবং যানবাহনের নিরাপত্তা নিশ্চিত হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠের ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা

জমকালো ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ১৫তম বর্ষপূর্তিবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখ ৩০ হাজারবিস্তারিত পড়ুন

রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে ৩৩তম অভিষেক অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে ৩৩তমবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার কুশোডাঙ্গায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অপহরণ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শেখ নুরুল হক আর নেই
  • সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভায় প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা
  • শারদীয় দুর্গোৎসবের শেষলগ্নে বাইনতলায় বন্ধু-স্বজনদের প্রাণের মেলবন্ধন
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ২৪ অক্টোবর থেকে সাঁতার প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে
  • সাতক্ষীরার বল্লি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলমের পূজা মন্ডপ পরিদর্শন
  • সাতক্ষীরায় আলিপুর ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬’-এর শুভ উদ্বোধন
  • স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া: সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • সাতক্ষীরার বেতনা নদীর তীরে দুই হাজার বৃক্ষরোপণ
  • সাতক্ষীরা পৌরদীঘিতে লাইফ জ্যাকেট ছাড়াই চলছে রাতের ঝুঁকিপূর্ণ যাত্রা