রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণ মামলা. ১ বছর ৭ মাস পর কথিত অপহৃত যুবক আটক

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণ মামলা করার ১ বছর ৭ মাস পর কথিত অপহৃত যুবক তানভীর ইসলামকে(২৪) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ঢাকার আশুলিয়া থানার ঠাকুরপাড়া এলাকা থেকে তাকে আটকের পর শুক্রবার দুপুরে এ তথ্য জানান সাতক্ষীরার পিবিআই কর্মকর্তারা।

তানভীর ইসলাম জেলার তালা উপজেলার ইসলামকাঠী গ্রামের শহিদুল ইসলামের ছেলে ।

সাতক্ষীরা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই) এর অতিরিক্ত পুলিশ সুপার নূর ইসলাম জানান, শহিদুল ইসলামের সাথে একই এলাকার রবিউল ইসলামের সাথে আর্থিক লেনদেনের বিষয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিউল ইসলামকে ফাঁসাতে নিজের ছেলে তানভির ইসলাম কে পরিকল্পিতভাবে আত্মগোপনে পাঠায় শহিদুল। তানভিরের প্রকৃত বয়স ২৪ বছর। অথচ তার বয়স ১৭ বছর উল্লেখ করে তানভিরকে অপহরণ করা হয়েছে বলে তিনি সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রবিউল ইসলামসহ ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন, যার নং-৩৬৩/২০২৩। মামলাটির তদন্তভার আসে পিবিআিইয়ের ওপর। তদন্তে নেমে সাঁজানো মামলাটির বিষয়টি বুঝতে পারেন তদন্ত কর্মকর্তা। এ প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় সাতক্ষীরা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক আসাদুজ্জামানের নেতৃত্বে তানভীরকে বৃহস্পতিবার আটক করা হয়। আটক তানভীরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার নূর ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগবিস্তারিত পড়ুন

পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী: মীর শাহে আলম

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলারবিস্তারিত পড়ুন

দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী

দেশের সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের পর্যায়ক্রমে সরকারি ভাতার আওতায় আনাবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনা সময় এসেছে এবং সেই সময় শেষও হয়েছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত মোজেনা
  • দলিল নিবন্ধন কার্যক্রম আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে : আইনমন্ত্রী
  • শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ
  • এমপি নুসরাতের বাড়িতে আগুনে শর্টসার্কিটের আলামত পায়নি পল্লী বিদ্যুৎ
  • মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • রোজা শুরুর সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি
  • তরুণদের স্বপ্নপূরণে বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন করবেন যেভাবে
  • শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এমপি
  • নুসরাতের বাড়িতে আগুন, পাশে থাকার ঘোষণা ছাত্রদল নেতা আবিদুলের
  • ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেপ্তার
  • নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক বরখাস্ত: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার