সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ এবং সহিষ্ণুতা ও প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও আয়োজন করা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)। সারা দেশের ন্যায় ইতিমধ্যে সাতক্ষীরা জেলার ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ের খেলা সম্পন্ন হয়েছে।
আগামী ২৯ এপ্রিল সকাল ৯টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা পর্যায়ের টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল, বিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলার চ্যাম্পিয়ন দলগুলো অংশ নিচ্ছে।
উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ন দলসমূহ:
আশাশুনি উপজেলা: বালক- আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিকা- সরাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
কলারোয়া উপজেলা: বালক- কয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিকা- মেহমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
কালিগঞ্জ উপজেলা: বালক- গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিকা- এন. এন. টি. সরকারি প্রাথমিক বিদ্যালয়।
তালা উপজেলা: বালক ও বালিকা উভয়- লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
দেবহাটা উপজেলা: বালক- টাউন শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিকা- হাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শ্যামনগর উপজেলা: বালক- হরিণ নগর হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিকা- পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সাতক্ষীরা সদর উপজেলা: বালক- ভাড়ুখালী সরকারি প্রাথমিকবিদ্যালয়, বালিকা- ছয়ঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামী ১ মে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন জানান, এ প্রতিযোগিতা জেলার প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন
কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
বাংলা অনলাইন নিউজ পোর্টাল দৈনিক নতুন সূর্য’র সপ্তম বছরে পদার্পণ উপলক্ষে বর্ণিলবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
কলারোয়ার কেঁড়াগাছি গ্রামের সাইফুল্লাহ গাজি উজ্জ্বলের গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।বিস্তারিত পড়ুন


