মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পরিবেশ রক্ষায়

সাতক্ষীরায় প্লাস্টিকের বিনিময়ে ৫ শতাধিক গাছ পেলো শিক্ষার্থীরা

ফলদ, বনজ ও ঔষধিসহ নানা প্রজাতির গাছের চারা জমা করা ছিল সারি সারি। এই চারা নেওয়ার জন্য টাকা দেওয়ার প্রয়োজন নেই। দিতে হবে প্লাস্টিকের বর্জ্য। নিজের রুমে বা ব্যাগে থাকা অব্যবহৃত প্লাস্টিকের বোতল দিলেই গাছ পাবেন শিক্ষার্থীরা। অনেকে আশপাশের বর্জ্য প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেট কুড়িয়ে এনেও নিচ্ছেন গাছ।

মঙ্গলবার (২২ অক্টোবর) সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা এন এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এমন চিত্র দেখা যায়।

পরিবেশ রক্ষার্থে এবং প্লাস্টিকের ব্যবহার কমিয়ে সচেতনতা সৃষ্টিতে বেলা ১২টায় বালিকা বিদ্যালয়টিতে দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন ও উত্তরণের সহযোগিতায় এই ব্যতিক্রমী আয়োজন করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি রোধে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ুথ অ্যাডাপটেশন ফোরাম সাতক্ষীরা’।

এ সময় শিক্ষার্থীদের মাঝে আয়োজনটি ভিন্ন রকম সাড়া ফেলেছে। অনেক শিক্ষার্থী নিজের হলরুমে জমে থাকা প্লাস্টিকের বোতল নিয়ে এসেছেন গাছ নেওয়ার জন্য। এছাড়াও বিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে থাকা সাধারণ মানুষকেও এসে প্লাস্টিক দিয়ে গাছ নিয়ে যেতে দেখা গেছে।

ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল জানান, বর্তমানে দেশের তাপমাত্রা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। জনজীবন ও জীববৈচিত্র হুমকির সম্মুখীন হচ্ছে। নানা অজুহাতে নির্বিচারে গাছপালা কেটে ফেলায় বাড়ছে তাপমাত্রা। আমরা শিক্ষার্থীদের বলে দিয়েছিলাম বাড়িতে বা আশপাশে জমে থাকা প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট নিয়ে আসার জন্য। শিক্ষার্থীরা প্লাস্টিকের বর্জ্য নিয়ে এসে তার বিনিময়ে গাছ নিয়ে গেছে। আমরা জেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫ শতাধিক ফলদ, বনজ ও ঔষধিসহ নানা প্রজাতির গাছ বিতরণ করেছি।
ধীরে ধীরে জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম চালানো হবে বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

ভালো ভোট করার কমিটমেন্টে নির্বাচন কমিশন অটল রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে