রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ফুলকুঁড়ি আসরের ব্যতিক্রমী প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন’

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পাঠ্যবইয়ের বাইরে নতুন কিছু শেখার সুযোগ করে দিতে সাতক্ষীরায় চলছে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর আয়োজিত ব্যতিক্রমী প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন’। “শিক্ষা সেবায় আনন্দ, গড়বো নতুন দিগন্ত”— এই স্লোগানকে সামনে রেখে গত ১৫ আগস্ট প্রতিযোগিতার যাত্রা শুরু হয়। এটি চলবে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত।

৫০ নম্বরের এই প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত রয়েছে— সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয়াবলী, পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্ন এবং আইকিউ টেস্ট। আয়োজকরা জানান, এর মাধ্যমে শিক্ষার্থীরা কেবল প্রথাগত পড়াশোনায় সীমাবদ্ধ থাকছে না; বরং সৃজনশীলতা, মননশীলতা ও বাস্তবধর্মী জ্ঞান অর্জনের নতুন সুযোগ পাচ্ছে।

সাতক্ষীরা শহর শাখার আয়োজনে ইতোমধ্যে হাজারো শিক্ষার্থী এতে অংশ নিয়েছে। শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও সৃজনশীল করে তুলবে।

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ হাসান খান চৌধুরী বলেন, “শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের বাইরেও জ্ঞান আহরণে উৎসাহী হচ্ছে— এটি সত্যিই আশাজাগানিয়া দিক। আমি চাই এ আয়োজন প্রতিবছর নিয়মিত হোক।”

সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ কামাল উদ্দিন বলেন, “এমন আয়োজন শুধু প্রতিযোগিতা নয়, বরং শিক্ষার্থীদের মনন বিকাশের এক বাস্তব প্রশিক্ষণ।”

এ বিষয়ে ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, শিশু-কিশোরদের ব্যাপক অংশগ্রহণ তাদের অনুপ্রাণিত করছে। সহকারী পরিচালক ফুয়াদ আব্দুল্লাহ বলেন, “শিশুরা আনন্দের মধ্য দিয়ে শিখছে— এটিই সবচেয়ে বড় সাফল্য।”

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় উন্নয়নও অদৃশ্য, সরকারি অনুষ্ঠানেও এমপি অদৃশ্য—তাহলে দৃশ্যমানটা কী?

মোঃ হাফিজুল ইসলাম, সংবাদকর্মী: ICT কোচিং সেন্টার সাতক্ষীরার মানুষের প্রত্যাশা ছিল, নির্বাচিতবিস্তারিত পড়ুন

শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে সাতক্ষীরার মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা

ঢাকে কাঠি পড়ার পর মায়ের নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মধ্য দিয়ে আজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ
  • সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা বাকশিস’র নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • শ্যামনগরের লবনাক্ত এলাকায় মিষ্টি পানির প্ল্যান্ট, মিলছে সুপেয় পানি
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ