বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

সাতক্ষীরায় বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। (৫ জুলাই) শুক্রবার বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদ সাতক্ষীরার ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ও রাত পর্যন্ত বর্ষসেরা সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান শহরের আবুল কাশেম সড়কস্থ আলবারাকা পিৎজা মিলানে অনুষ্ঠিত হয়।

বন্ধন টেলিমিডিয়িা সাতক্ষীরার সভাপতি জিয়াউল হক এর সভাপতিত্বে ও নাট্য পরিচালক মুসা করিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়া-০১ আসনের এমপি ফিরোজ আহমেদ স্বপন। সম্মানিত অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি লায়লা পারভীন সেঁজুতি।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো: মশিউর রহমান বাবু, ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি মাহফুজা পারভীন রুবি, নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক মোজাম্মেল হোসেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন, জেলা মহিলা যুব লীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দিক, উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান।

অনুষ্ঠানে বন্ধন টেলিমিডিয়ার বিভিন্ন শিল্পীরা, গান, নৃত্য, নাটকের ডায়ালগ পরিবেশন, কৌতুকসহ পূরস্কারপ্রাপ্ত শিল্পীরা অনুভুতি ব্যক্ত করেন। বন্ধন মিডিয়ার এই প্রতিবার্ষিকীতে ২০২৩-২০২৪ অর্থ বছরে বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

সেরা পার্শ্ব অভিনেতা শেখ মনিরুল ইসলাম, আশিকুল আলম আশিফ, ইকবাল হোসেন, অতুল কুমার ঘোষ, সুমি জামান,ডেইজি, নুরুল হুদা ফুল, শহিদুল ইসলাম, অনুজিৎ মন্ডল, সঞ্জিব চ্যাটার্জি, আহছানউল্লাহ, পুতুল শিকদার, রুহুল আমিন ময়না, কমেডিয়ান ইব্রাহিম হোসেন, ছন্দা রানী মন্ডল, বর্ষ সেরা নাট্য পরিচালক মুসা করিম, রাবেয়া বসরী ময়না, বর্ষ সেরা গ্রাম উন্নয়ন সংগঠক মো: সামছুজ্জোহা, মানবধিকার কর্মী, আরিফুজ্জামান আপন, মানবধিকার কর্মী মো: আবুল কালাম আজাদ, আল মনির, আরশাদ আলি।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেনবিস্তারিত পড়ুন

  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ