রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ ম ত্রি-বার্ষিক নির্বাচনে অধ্যক্ষ খলিলুর রহমান-অধ্যাপক নূর মোহাম্মদ পাড় ও প্রভাষক আব্দুল ওহাব নেতৃত্বাধীন পরিষদ নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে এ পরিষদের প্রার্থীরা জয় পেয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত ৫৫০ জন ভোটারের মধ্যে ৫৪০ জন ভোটার বিরতিহীন ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন । ভোটগ্রহণ শেষে গণনা করে রাত সাড়ে ১০ টার দিকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. মুর্শিদ আলম।

সভাপতি পদে অধ্যক্ষ খলিলুর রহমান ৩৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশফাকুর রহমান পেয়েছেন ১৯৬ ভোট। সাধারণ সম্পাদক পদে অধ্যাপক নূর মোহাম্মদ ৩৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সফিউল ইসলাম পেয়েছেন ১৯৫ ভোট।সাংগঠনিক সম্পাদক পদে জিএম আব্দুল ওহাব ৩৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আকবর হোসেন ১৮৫ভোট পেয়েছেন। এছাড়া নির্বাচনের সহ-সভাপতি পদে এস এম শহিদুল আলম ৩৪৮ ভোট, মোঃ অলিউল ইসলাম ৩৪২ ভোট,মোহাম্মদ আবুল কালাম ৩৩৯ ভোট, মোহাম্মদ আজিয়া রহমান ৩৩৪ ভোট, শিব পদ গাইন ৩১৩ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদকসহ সব কয়টি সম্পাদকীয় পদেও বিজয়ীদের হয়েছে।

নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ভোটার শিক্ষক ও প্রার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোটকেন্দ্রে প্রার্থীদের সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ভোটগ্রহণ শেষে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গণনা সম্পন্ন হয়।

ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থকেরা আনন্দ প্রকাশ করেন। নতুন নেতৃত্ব শিক্ষকসমাজের অধিকার, মর্যাদা ও পেশাগত বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, বাকশিসের এ নির্বাচনকে ঘিরে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শহীদ জিয়া কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ দিন’: সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের দাবিতে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার পলাশপোল ডায়াবেটিক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

সাতক্ষীরার পলাশপোল ডায়াবেটিক সেন্টারের আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘শিক্ষা ও সমাজ উন্নয়নে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর অবদান’ শীর্ষক সেমিনার

অবিভক্ত বাংলার শিক্ষা, সমাজ ও আধ্যাত্মিক নবজাগরণের অগ্রদূত হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা
  • ৫ ডিসেম্বর সাতক্ষীরায় আসছেন ১১ দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  • সাতক্ষীরা সদর উপজেলা যুব জামায়াতের দায়িত্বশীল বৈঠক
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • সাতক্ষীরায় মাদক কারবারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে এসপি ও ডিসির নিকট স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন
  • ব্রহ্মরাজপুরে যুবকদের মাঝে জার্সি বিতরণ করলেন মেম্বার প্রার্থী মাওলানা আনিছুর রহমান
  • হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত তাবাসসুম এমপি
  • সাতক্ষীরার কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
  • সাতক্ষীরার বল্লী ইউনিয়নে নির্বাচনী হাওয়া: আলোচনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দিদারুল
  • স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে সংসার করতে চান রিপা খাতুন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ