সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রশিক্ষণ ও মেন্টরিং কর্মসূচি

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় বিবিসি মিডিয়া অ্যাকশনের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘প্রশিক্ষণ ও মেন্টরিং কর্মসূচি জনস্বার্থে বলি নির্ভয়ে নিরাপদে’ শীর্ষক কর্মশালা।

শনিবার সকালে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জেলার ২২জন সংবাদ কর্মী অংশগ্রহণ করেন।

সাংবাদিকতা, তথ্য যাচাই, জনস্বার্থমূলক প্রতিবেদন এবং ডিজিটাল নিরাপত্তা এ চারটি মূল ধাপকে ঘিরে সাজানো হয় পুরো সেশন।

কর্মশালার উদ্বোধনী বক্তব্যে প্রধান প্রশিক্ষক ও বিবিসি’র মিডিয়া অ্যাকশন অফিসার নূর সিদ্দিকী বলেন, “সাংবাদিকতার সবচেয়ে বড় শক্তি হলো সত্য প্রকাশের সাহস। নিরাপদে তথ্য আদান-প্রদান ও সূত্র যাচাইয়ের চর্চা তৈরি হলে সংবাদ আরও নির্ভরযোগ্য হবে।”

প্রশিক্ষক ও এমডিও শাহরিয়ার কামাল হোসেন বলেন, “ডিজিটাল যুগে ভুল তথ্য ছড়ানো খুব সহজ। তাই প্রতিটি তথ্য যাচাই করে, জনস্বার্থকেই প্রাধান্য দিয়ে সংবাদ তৈরি করাই আমরা চাই।”

অন্যদিকে বিবিসি’র মিডিও প্রশিক্ষক সোহানা পারভীন জানান, “সহানুভূতি, মানবিকতা ও ভুক্তভোগীর নিরাপত্তা রক্ষা এই তিনটি নীতি সাংবাদিকের লেখাকে সম্মানজনক উচ্চতায় নিয়ে যায়।”

সভায় উপস্থিত তরুণ সাংবাদিক জাকির হোসেন বলেন, “ডিজিটাল প¬্যাটফর্মে তথ্য যাচাইয়ের টুলস শেখানো হয়েছে এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা।”

ব¬াস্টের সিনিয়র রিসার্চ অফিসার ফাহাদ বিন সিদ্দিক বলেন, “আইন ও ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে ধারণা না থাকলে একজন সাংবাদিকের পেশাগত ঝুঁকি বাড়ে। তাই তথ্যের পাশাপাশি আইন জানা সমান গুরুত্বপূর্ণ।”

কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে উত্তেজনা, শেখার আগ্রহ ও নতুন দৃষ্টিভঙ্গি ছিল চোখে পড়ার মতো। সাংবাদিক আমিনা বিলকিস ময়না বলেন, “খবরের পেছনের সত্য খুঁজতে এখন আরও পোক্ত ধারনা পেলাম। মাঠ রিপোর্টিংয়ে এর প্রভাব পড়বে।”

সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, “সংবাদের ভাষা, টোন ও সংবেদনশীল বিষয় পরিচালনা সম্পর্কে মূল্যবান দিকনির্দেশনা পেলাম। ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে পারব বলে বিশ্বাস।”

কর্মশালায় অংশগ্রহণ করেন প্রবীণ সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, মমতাজ আহমেদ বাপী, শরীফুল্লাহ কায়সার সুমন, গোলাম সারোয়ার, আমিনা বিলকিস ময়না, রাজিব আহসান, তানজির কচি, মোশাররফ হোসেন আকরামুল ইসলাম, বেলাল হোসেন, আসাদুজ্জামান মধু, জাকির হোসেন, মুজাহিদুল ইসলাম, রাহাত রাজা, কিশোর কুমার, ইব্রাহিম হোসেন, মৃত্যুঞ্জয় রায়, ইব্রাহিম হোসেন, হোসেন আলী, মনিরুজ্জামান মিশুক, জাহাঙ্গীর হোসেন, আল মুত্তাদা হৃদয়, মেহেদী হাসান।

আরেক অংশগ্রহণকারী শেখ তানজির কচি বলেন, “মেন্টরশিপ পদ্ধতি আমাদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ দিয়েছে। শুধু শোনা নয়, জিজ্ঞাসা এটা ছিল প্রশিক্ষণের বড় শক্তি।”

সোমবার সকালে সাতক্ষীরার মোজাফফর গার্ডেনে এই কর্মশালা শুরু হয়।

তিন দিনব্যাপী এ কর্মসূচি শেষ হবে আলোচনার সংযোগ, গ্রুপ এক্সারসাইজ এবং প্রত্যেক অংশগ্রহণকারীর ব্যক্তিগত প্রতিবেদন মূল্যায়নের মধ্য দিয়ে। বরাবরের মতোই আলোচিত বিষয় নির্ভয়ে ও নিরাপদে জনস্বার্থে সংবাদ এবার নতুন সক্ষমতায় একধাপ এগিয়ে গেল সাতক্ষীরার সাংবাদিকতা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়ি হতে দামারপোতাবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম
  • সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন