শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বেতনা নদী তীরবর্তী নিম্নাঞ্চল এলাকায় ইরি ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

মেহেদী হাসান শিমুল, সাতক্ষীরা: দীর্ঘ ৬-৭ বছর ধরে সাতক্ষীরা সদর উপজেলার বেতনা নদী তীরবর্তী অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টির কারণে সাতক্ষীরা পৌরসভার ৩ টি ওয়ার্ড সহ উপজেলার ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ী ইউনিয়নের আংশিক এলাকায় বছরের ছয় মাস ধরে বন্যাকবলিত থাকার কারণে এসব এলাকায় আমন ধানের ফসল উৎপাদন ব্যাহত হয়।

কৃষকরা আমন ধান ফসল উৎপাদন করতে না পেরে দিশেহারা হয়ে পড়লেও এবছর সদর উপজেলার বন্যাকবলিত এলাকায় দিগন্ত জুড়ে এখন সবুজের সমারোহ। যেদিকে চোখ যায়, শুধু সবুজ আর সবুজ। সবুজ ধানে দখিনা বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। বৈরী আবহাওয়ার কারণে জমির ফসল নষ্ট না হলে বাম্পার ফলনের আশায় এবার বুক বেঁধেছে কৃষকরা।

বিগত বছরের চেয়ে এ বছর অধিক জমিতে বোরো চাষাবাদ হয়েছে। এ বছর চাষাবাদের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকার কারণে উপজেলার সকল এলাকায় ব্যাপকহারে ইরি বোরো চাষাবাদ হয়েছে। কৃষকরা শ্যালো মেশিন বা বৈদ্যুতিক মটর দিয়ে মাধ্যমে বোরো ধানের ফসলে পানিসেচে দিয়ে থাকে।

আবহাওয়া অনুকুলে থাকার কারনে রোগবালাই অনেকাংশে কম হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলার বেতনা তীরবর্তী এলাকা ঘুরে দেখা গেছে এসমস্ত এলাকায় বছরে ছয় মাস জলাবদ্ধতা থাকার কারণে এখানে একটি ফসল উৎপাদন হয়। সেজন্য কৃষক রা এবার বোরো ধানের চাষের গভীর মনোযোগ দিয়েছে। মিষ্টি পানির ঘেরের জমিতে এবার বোরো ধানের আবাদ হয়েছে।

দীর্ঘ দিন ধরে পানি বন্দি থাকায় এই এলাকায় কৃষি জমিতে বিভিন্ন প্রকারের ঘাস পানিতে পচে জৈব সার উৎপাদন হয়ে মাটির শক্তি বৃদ্ধি পেয়েছে দিগন্ত জুড়ে সবুজ ফসলের সমারোহ।

উপজেলা কৃষি অফিসার মনির হোসেন জানান, উপজেলার ১২৮০ হেক্টর জমিতে ইরি বোরো চাষাবাদ হয়েছে এবং ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৬৫৮ মেট্রিক টন। অন্যবারের তুলনায় এবারের ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা অনেক ভালো। ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা গ্রামের ধানচাষী মফিজুল ইসলাম জানান আবহাওয়া ও প্রকৃতির কারণে এবছর এই ব্লকে গতবারের চাইতে বর্তমানে ধান ভাল বোঝা যাচ্ছে।

এ বছর আমার ব্লকে ব্রি-ধান-২৮ বেশ ফলেছে। বর্তমানে আবহওয়া ভালো, ধান ঘরে না উঠা পর্যন্ত কিছুই বলা যাচ্ছেনা।

দামারপোতা গ্রামের কৃষক হাফিজুল ইসলাম জানান, এ বছর আমাদের এলাকায় ধানের ফলন খুব ভাল দেখা যাচ্ছে, যদি এভাবে শেষ নামে আবহাওয়া ভাল থাকে তাহলে বাম্পার ফলন হবে তাতে কোন সন্দেহ নেই।
ধুলিহর জাহানাবাজ গ্রামের ইলিয়াস হোসেন বাবু জানান আমার ৫ বিঘা ঘেরের জমিতে ধান চাষ করেছি আমার ধানের অবস্থা এখন অনেক ভালো দেখেছি একই জমিতে মাছ চাষ করার পর ধান চাষ করে লাভবান হবো বলে ধারণা করছি।

ধুলিহর গোবিন্দপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আশরাফ হোসেন জানান, গত বছরের তুলনায় এবছর ধান ভাল ও রোগবালাই কম তবে ধান কেটে ঘরে না তোলা পর্যন্ত কৃষকের চিন্তার শেষ নেই।

উপজেলা কৃষি অফিস সূত্রে আরো জানা যায় এবছর উপজেলায় ব্রি-ধান ২৮ বেশি পরিমান জমিতে চাষাবাদ হয়েছে, তাছাড়া ব্রি ৮৮, শুভলতা, ৬৭, বিনা-১০ হাইব্রিড ধানের চাষ ও কিছু এলাকায় লবণ সহিষ্ণু ধান চাষাবাদ হয়েছে।

‘অধিক ফলনের জন্য পরিমিত সার ব্যবহার, পানি সাশ্রয় এবং সার্বিক পরিচর্যায় কৃষকদের সচেষ্ট হতে আমরা সব সময়ই পরামর্শ দিয়ে আসছি। কৃষকদের পরামর্শ প্রদান করায় এখনো পর্যন্ত রোগবালাই কিছুটা কম আছে। ব্লাস্ট রোগ দমনে আগাম পরামর্শ প্রদান করা হচ্ছে। ফলে তিনি আশা করেন, এবার রেকর্ড পরিমাণ জমিতে বোরো ধানের বাম্পার ফলন হবে।

oplus_32

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়