সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ব্যাংক গ্যারেজ থেকে ৬ মিনিটে মোটরসাইকেল চুরি

সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজার এলাকায় একটি বেসরকারি ব্যাংকের গ্যারেজ থেকে মাত্র ৬ মিনিটের ব্যবধানে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের গ্যারেজে এই চুরির ঘটনা ঘটে।

​ভুক্তভোগী মো. সাইদুল ইসলাম (৫০) জানান, তিনি ব্রহ্মরাজপুর এলাকার বাসিন্দা এবং জিফুল বাড়ি দরগাহ শরীফ আলিম মাদ্রাসার শিক্ষক। সকালে ব্যক্তিগত কাজে তিনি তাঁর লাল রঙের ‘হিরো স্প্লেন্ডার প্লাস’ (১০০ সিসি) মোটরসাইকেলটি ব্যাংকের গ্যারেজে রেখে ভেতরে প্রবেশ করেন। মাত্র ৬ মিনিট পর কাজ শেষে ফিরে এসে দেখেন, নির্ধারিত স্থানে তাঁর মোটরসাইকেলটি নেই।

​চুরি হওয়া মোটরসাইকেলের​রেজিস্ট্রেশন নম্বর: সাতক্ষীরা-হ-১৭-৫০৮৮, ​ইঞ্জিন নম্বর: HA10ERK9M00476, চেসিস নম্বর: PS1HAR149LJB00032

শিক্ষক ​সাইদুল ইসলাম বলেন, “আমি ব্যাংকের ভেতরে থাকা অবস্থায় অজ্ঞাতনামা চোর বা চোরচক্র এটি নিয়ে চম্পট দেয়। ঘটনার পর আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও কোনো হদিস মেলেনি।”

​ব্যাংক সূত্রে জানা গেছে, চুরির পুরো ঘটনাটি আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা হয়েছে। ভিডিও ফুটেজে চোরের গতিবিধি শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে ভুক্তভোগীর স্ত্রী রাফিজা ইয়াসমিনসহ স্থানীয় বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

​এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে মোটরসাইকেলটি উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়ি হতে দামারপোতাবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম
  • সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন