মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ

নিজস্ব প্রতিনিধি : আত্মমানবতার সেবায় প্রতিবছরের ন্যায় পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নিতে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) ২৪ রমজান সকালে ডি.বি ইউনাইটেড হাইস্কুল চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের আয়োজনে সংগঠনের চেয়ারম্যান ও ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ করেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মা” ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে আত্মমানবতার সেবায় জনকল্যাণে কাজ করে যাচ্ছে। প্রতিবছর ঈদে সেমাই চিনি বিতরণ, গরীব মেধাবি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, অসহায় নারীদেরদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ, শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করে থাকে। ‘মা’ ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগ প্রশসংনীয়। এজন্য ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যানসহ সংগঠনের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সমাজের বিত্তবানরাও যদি ‘মা’ ফাউন্ডেশনের মতো সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষেরা অনেক উপকৃত হবে বলে মনে করি।”

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল ওয়াদুদ, বিশিষ্ট প্রাবন্ধিক প্রভাষক ডাঃ আবদুল ওহাব আজাদ, মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, ‘মা’ ফাউন্ডেশনের পরিচালক আমিনুর রহমান বাবু, বিএনপি নেতা আব্দুল জলিল, বাবু, নুর ইসলাম গাজী ও আব্দুস সালাম প্রমুখ। প্রতিবছরের ন্যায় আত্মমানবতার সেবায় পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নিতে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ শতাধিক অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ করা হয়েছে। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ‘মা’ ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!

সাতক্ষীরা যুগ্ম জেলা জজ ১ম আদালতে দেওয়ানিয়া ১৩১/২৪ নং মামলা চলমান আছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ
  • নতুন কুঁড়ি স্পোর্টস : সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • উপকূলের মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন
  • সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষা সহায়তার অঙ্গীকারে ‘এএসপি ডে’ উদযাপিত
  • মাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসী
  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা আনুষ্ঠানিক উদ্বোধন
  • সাইবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি
  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল
  • সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা
  • প্রকৃতি, সুন্দরবন, চিংড়ি শিল্প ও ঐতিহ্যের অপার সম্ভাবনার জেলা সাতক্ষীরা
  • জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল