মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মাদকাসক্ত কাস্টম কর্মচারী কর্তৃক স্ত্রীকে নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদরের দেবনগর এলাকার মাদকাসক্ত সোহাগ হোসেন কর্তৃক তার স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেরক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তরে এক সংবাদ সম্মেলেন লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরার পাটকেলঘাটার শাকদাহ গ্রামের মৃত মোসলেম আলীর কন্য মোছা: সাজমিরা সুলতানা ঋতু। লিখিত বক্তব্যে তিনি বলেন বিগত ৯ মার্চ-২০২০ ইং তারিখে ইসলামী শরিয়ত মোতাবেক সাতক্ষীরা সদরের দেবনগর এলাকার জিয়ারুল সরদারের ছেলে সোহাগ হোসেন এর সাথে আমার বিবাহ হয়। আমার স্বামী সোহাগ হোসেন আমাকে বিয়ে করে তার বাড়িতে ন্ওেয়ার পর আমার পিতা মাতা আমার সুখের জন্য স্বামী সোহাগ হোসেনকে তার চাহিদামত একটি প্রাইভেটকার সংসারের প্রয়োজনীয় আসবাসপত্র সহ অনেক জিনিসপত্র দিয়েছিলেন যার আনুমানিক মূল্য ত্রিশ লক্ষ টাকা। তবুও আমার স্বামী আমার উপর বিভিন্ন সময়ে শারিরীক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। কারন সে মাদকাসক্ত ও পরকীয়ায় লিপ্ত ছিল যা পরবর্তিতে আমার বোধগম্য হয়। সে সরকারি কাস্টম অফিসের কর্মচারী হওয়ার সুবাদে কাস্টম অফিসের কিছু অসাধু কমকর্তাদের সহযোগীতার দাপটের সহিত তারা অপরাধগুলো করিয়া যায়তেছে। এঘটনায় আমি নিরুপায় হয়ে কাস্টম অফিসে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করিলেও সুবিচার পাই নাই। উপায়ন্ত না পাইয়া আমার পরিবারের পরামর্শে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালে মামলা দায়ের করি।সেখানেও কাস্টম অফিসের কিছু অসাধু কর্মকর্তা আমার বিচারকার্যে প্রভাব বিস্তার করার প্রচেষ্টায় অব্যাহত রেখেছে। এঘটনায় আমার পিতা শোকে দুঃখে গত ৩০ এপ্রিল‘২০২৪ তারিখে মুত্যু বরন করেন। তবে নারী ও শিশু আদালতের বিচারক মামলার নির্ধারিত তারিখে কাস্টম কর্মকর্তাদের সকল প্রকার প্রভাবকে উপেক্ষা করে আসামী সোহাগ হোসেনকে জেল হাজতে প্রেরণ করে।
তিনি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একজন নারী নির্যাতনকারি, মাদক সেবনকারিকে প্রচালিত আইনানুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। একইসাথে এহেন জঘন্য নারী নির্যাতনকারী যাহাতে কাস্টম অফিসের মত পবিত্র জায়গায় চাকুরী না করিতে পারে তাহার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন ও সংশ্লিষ্ট কর্তিপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে প্রথম বিয়ের কথা জানাজানি হওয়ায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গেবিস্তারিত পড়ুন

সৌদিতে মৃত্যুদণ্ড : নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার

সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ওবিস্তারিত পড়ুন

কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ রয়েছেন যশোরের মণিরামপুরের এক দম্পতিবিস্তারিত পড়ুন

  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা
  • জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী
  • ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা
  • সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন: প্রধানমন্ত্রী
  • বর্জ্যের পাহাড়কে সবুজে বদলে দেওয়ার উদ্যোগ: ডিসি ফরিদার প্রশংসায় প্রধানমন্ত্রী
  • নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন?
  • পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
  • সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী
  • কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক