শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ

জুলফিকার আলী, কলারোয়া: ‘‘বাংলাদেশে মানব পাচার প্রতিরোধে একটি সমন্বিত প্রকল্প” এর আওতায় উপকারভোগীদের জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ ২৫-২৬ জুন, সাতক্ষীরা অগ্রগতি রিসোর্ট কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
দাতা সংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির অর্থায়নে ও আর্ন্তজার্তিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহযোগিতায় রাইটস যশোর এ প্রশিক্ষনের আয়োজনে করেন।

প্রশিক্ষণে অংশগ্রহনকারী হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকা থেকে আগত মানব পাচারের শিকার ও মানব পাচারে ক্ষতিগ্রস্থ হওয়া ২৫ জন নারী-পুরুষ।

প্রকল্পটি মানব পাচারের শিকার ক্ষতিগ্রস্থ নারী ও পুরুষদেরকে, তাদের পারিবারিক ও সামাজিক মর্যাদা পুনরুদ্ধার ও সার্বিক কল্যাণ সাধন, আইনী সহায়তা প্রদান ও আত্ম-নির্ভরশীল করে গড়ে তোলার পাশাপাশি স্থানীয় বিভিন্ন সংগঠন ও সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছে। ২দিন ব্যাপী উপকারভোগীদের জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষনে জীবণ দক্ষতা, যোগাযোগ দক্ষতা, সময় ও চাপ ব্যবস্থাপনা, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণ, অর্থ বিষয়ক শিক্ষা ও খরচ ব্যবস্থাপনা, সঞ্চয় ও উৎপাদনশীল বিনিয়োগ এবং অধিকার ও অধিকার সংরক্ষণ বিষয়ে আলোকপাত করা হয়। প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে যাহাতে মানব পাচারের শিকার ও ক্ষতিগ্রস্থ হয়ে আসা মানুষদের জীবন জীবিকায়নে পরিবর্তন আসে এ লক্ষ্যে প্রশিক্ষণ পরিচালিত হয়।

অতিথি হিসাবে প্রশিক্ষনে উপস্থিত ছিলেন যশোর রাইটস এর ডেপুটি ডিরেক্টর এস এম আজহারুল ইসলাম।

প্রশিক্ষনে সহায়ক হিসাবে দায়িত্ব পালন করেন-যশোর রাইটস এর আইওএম প্রজেক্ট অফিসার দেবব্রত ঢালী, প্রনব কুমার দাস, শামীম রেজা ও আছের আলী।

এছাড়াও প্রশিক্ষনে উপস্থিত ছিলেন-যশোর রাইটসমুক্তি সাউথ এশিয়ার প্রোগ্রাম অফিসার মো. সাইফুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়