সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় যাত্রা শুরু করল দৈনিক সাতক্ষীরা সংবাদ

সাতক্ষীরায় জাকজমকপূর্ণ ও বর্ণিল আয়োজনের মধ্য
দিয়ে ‘সত্য প্রকাশে অবিচল’ এই স্লোগানে সাতক্ষীরায় যাত্রা শুরু করল দৈনিক সাতক্ষীরা সংবাদ। বুধবার (০১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় শহরের কুরাইশি ফুড পার্কে দৈনিক সাতক্ষীরা সংবাদ এর সম্পাদক ও প্রকাশক মো. শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর -২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির
বক্তব্যে এমপি রবি বলেন, “দৈনিক সাতক্ষীরা সংবাদ সত্যের পথে অবিচল থেকে দেশের উন্নয়নের স্বার্থে জনগণের কল্যাণে কাজ করবে। যে সংবাদে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। সেই ধরনের সংবাদ প্রকাশ করতে হবে। সমাজ ও জনগণের
কল্যাণে কাজ করার মধ্য দিয়ে মিত্রা সংবাদ এগিয়ে যাবে এই প্রত্যাশা করি।

কাউকে জিম্মি বা হয়রানি করে সংবাদ প্রকাশ করা যাবেনা। দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার সম্পাদক একদিন অন্য পত্রিকায় কাজ করতো। আজ সে একটি দৈনিক
পত্রিকার সম্পাদক হওয়ায় আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সাতক্ষীরার ২২ লক্ষ মানুষের ভালবাসায় পাঠকের মন জয় করে এগিয়ে যাবে দৈনিক সাতক্ষীরা
সংবাদ পত্রিকা এই কামনা করি।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সাতক্ষীরা সংবাদের সম্পাদক মন্ডলীর সভাপতি ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ, বিশিষ্ট সমাজসেবক ও তুফান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব ডা.আবুল কালাম বাবলা, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক মকসুমুল হাকিম, দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার উপদেষ্টা মন্ডলীর সদস্য নুরুল ইসলাম, গুনাকরকাটি খানকা শরীফের
খাদেম বিশিষ্ট সমাজসেবক শাহাদাত হোসেন প্রমুূখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার সুব্রত ঘোষ প্রমুখ।
এসময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন স্তরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক সাতক্ষীরা সংবাদ-এর
নির্বাহী সম্পাদক ইঞ্জিনিয়ার আবির হোসেন রনি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়ি হতে দামারপোতাবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম
  • সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন