বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় যুব ফোরামের দুইদিন ব্যাপী দক্ষতা বৃদ্ধি রিফ্রেসার্স প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা যুব ফোরামের দুইদিন ব্যাপী দক্ষতা বৃদ্ধি রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে ‘২৫) সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদর উপজেলা যুব ফোরামের ২ দিন ব্যাপি সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক যুব ফোরামের দক্ষতা বৃদ্ধিমূলক রিফ্রেসার্স প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম আজিজুল হক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক শেখ সিদ্দিকুর রহমান। প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন প্রকল্পের জেলা সমন্বয়কারী মাসুদ রানা ও ফিল্ড অফিসার বিপুল রায়।

উল্লেখ্য, গত ২১ মে, ২০২৫ তারিখ রিফ্রেসার্স প্রশিক্ষণের শুভ উদ্বোধন এবং ২২ মে প্রশিক্ষণের সমাপনী হয়। সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়নের যুব ফোরাম সদস্যরা এ প্রশিক্ষণে অংশগ্রহন করেন। এই রিফ্রেসার্স প্রশিক্ষণের মাধ্যমে যুব ফোরামের যুবরা জীবনের নানা পরিস্থিতি মোকাবেলা, জীবন মান উন্নত করা, মানসিক শক্তি দৃঢ় করা, সমস্যার যথাযথ সমাধান খুঁজে পাওয়ার মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটাবে এবং সংবেদনশীল অসাম্প্রদায়িক সমাজ গঠনে ভূমিকা রাখবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন