সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় রেকর্ডীয় সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দীর্ঘদিনের রেকর্ডীয় সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলারোয়ার দেয়াড়া গ্রামের মৃত ইবাদ আলী গাজীল ছেলে মো: হযরত আলী। লিখিত অভিযোগে তিনি বলেন, কলারোয়ার খোর্দ্দ মৌজায় হাল ৪৭৭৫, ৪৭৭৪ নং দাগের ০৮ শতক জমি আমি ক্রয়সূত্রে মালিক হয়ে ১৯৮৫ সাল থেকে ভোগ দখলে আছি। কিন্তু সম্প্রতি দলুইপুর গ্রামের মৃত আব্দুল সরদারের পুত্র পর সম্পদ লোভী নজরুল ইসলাম সরদার গং কৌশলে জমির প্লটম্যাপ বাড়িয়ে আমার সম্পত্তি দখলের পায়তারা শুরু করে। অথচ উক্ত সম্পত্তির সকল কাগজপত্র আমাদের রয়েছে। আমরা বিষয়টি অবগত হয়ে প্লট সংশোধনের জন্য আদালতে আবেদনও করেছি। তারপরও আমার সম্পত্তি দখলের জন্য ষড়যন্ত্র করতে থাকলে আমি উপায়ন্তর হয়ে গত ২০২২ সালে আদালতে ১১১/২২ নং মামলা দায়ের করি। এঘটনায় বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা জারি করে তাদের শোকজ করেছেন।
তিনি আরো বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তিবর্গের উস্কানিতে গত ১৩ মার্চ ২০২৪ তারিখে নজরুল ইসলাম সরদারের নেতৃত্বে তার পুত্র রুবেল হোসেন, খোর্দ্দ গ্রামের মৃত আইনুদ্দিন গাজীর পুত্র আমানুল্লাহ, দলুইপুর গ্রামের মৃত এসেম আলীর পুত্র মোহাম্মাদ আলী, সুলতান আলী, এয়াকুব আলীসহ কয়েকজন ব্যক্তি অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ঐ সম্পত্তিতে গিয়ে ঘর নির্মান কাজ শুরু করে। এসময় সেখানে থাকার ঘর ভাংচুর, গাছপালা কেটে ফেলেছে। এতে বাধা দিতে গেলে আমাকেসহ পরিবারের সদস্যদের খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শণ করে। এঘটনায় আমি কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। এরপর থেকে তারা আরো বেপরোয়া হয়ে উঠেছে। বর্তমানে তাদের হুমকিতে আমিসহ আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীণতায় ভূগছি। তিনি সাংবাদিক সম্মেলনের মধ্যমে আদালতের নিষেধাজ্ঞা অমান্যকারী ওই ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক ন্যায় নিশ্চিতের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়েবিস্তারিত পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছেবিস্তারিত পড়ুন

  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর