বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি নীতিমালা বাস্তবায়নের নির্দেশনা

সাতক্ষীরায় শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি নীতিমালা-২০২৪ র্শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর ‘২৪) দুপুরে জেলা শিক্ষা অফিসের আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহম্মেদ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের, জেলা শিক্ষক সমিতির সভাপাতি মোঃ আমানুল্লাহ আমানসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।

আলোচনা সভায় টিউশন ফি নীতিমালা অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পারগতার উপর ভিত্তি করে জেলার পৌর এলাকা ও মফস্বল ভিত্তিক দুই ক্যাটাগরিতে সাতক্ষীরায় শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি নির্ধারন করা হয়। এতে পৌর এলকায় জন্য স্কুল শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১৮০ টাকা টিউশন ফি নির্ধারন। আর মফস্বল এলাকার স্কুল শিক্ষাথর্ীদের জন্য সর্বোচ্চ ১২০ টাকা। এছাড়া, জেলার পৌর এলাকার বিভিন্ন কলেজ শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১৫০ টাকা টিউশন ফি নির্ধারন করা হয়। পৌর এলাকার বাইরে মফস্বল কলেজ শিক্ষার্থীদের জন্য টিউশন ফি সর্বোচ্চ ১০০ টাকা নির্ধারন করা হয়।
এছাড়া জেলা বেসরকারী (ননএমপিও) স্কুল-কলেজ গুলোর টিউটন ফি সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকা নির্ধারন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক

সাতক্ষীরা শহরের ১০ তলা বিশিষ্ট ব্লিজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়া ও আতঙ্কেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ
  • নতুন কুঁড়ি স্পোর্টস : সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা