রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শিশুদের জন্য সুন্দর ও সহনশীল আচরণ বিষয়ে সুশীলনের অবহিতকরণ সভা

সাতক্ষীরায় জেলা পর্যায়ে সংশ্লিষ্ট অংশীজনের অংশগ্রহণে এসবিসি প্রকল্প ও বেজলাইন স্টাডির ফলাফল অবহিতকরণ সভা দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে সভাপতিত্ব করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মো. সরোয়ার হোসেন।

আলোচনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার নাজির উদ্দিন ফারাজী।

প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির।

মাল্টি মিডিয়া প্রেজেন্টশন ও প্রকল্পের সার্বিক চিত্র তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী শংকর কুমার দাশ।

সভায় শিশুদের জন্য ইউনিসেফের অর্থায়নে গঠিত সুশীলনের গঠিত প্রকল্পের কর্মকান্ডের ধারাবাহিকতায় সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এলাকার কন্যা শিশুদের অপ্রাপ্তবয়সে বিয়ে বন্ধে সমাজের সবার মধ্যে সচেতনতার জন্য তাগিদ দেয়া হয়।
শিশুবান্ধব আচরণে শিশুদের সামাজিক বিকাশে সবাইকে সহায়ক হতে অনুরোধ করা হয়। শিশুদের ঋতুচক্র তথা মাসিককালিন সময়ে কন্যাশিশুদের পাশে থাকা তাদের মানসিক সহায়তা হয় এমন আচরণেও অভ্যস্ত হওয়ার কথা উল্লেখ করা হয়।

শিশুদের শিক্ষা ও বেড়ে ওঠার জন্য সরকারি ও বেসরকারি সবপর্যায় থেকে সক্রিয় কর্মকান্ড পরিচালনা করার ব্যাপারে বিশদ আলোচনা করা হয়।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সুশীলনের অতিরিক্ত পরিচালক মনিরুজ্জামান।

সভায় আলোচনা করেন সিনিয়র সাংবাদিক দেশ টিভি’র সিনিয়র করেসপনডেন্ট শরীফুল্লাহ কায়সার সুমন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক একেএম শফিউল আযম, সময় টিভি’র মমতাজ আহমেদ বাপী, জেলা স্বাস্থ্য শিক্ষা বিষয়ক কর্মকর্তা পুলক চক্রবর্তী, চ্যানেল টোয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা জেলা আনসারের সহকারি জেলা কমান্ড্যান্ট শেখ কামরুজ্জামান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী

ভোটে নির্বাচিত সরকারকে জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে হবেবিস্তারিত পড়ুন

  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর