মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শীতার্তদের কম্বল দিলো সুলতানপুর সাংস্কৃতিক ও নাট্যগোষ্ঠী

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার সুলতানপুর সাংস্কৃতিক ও নাট্যগোষ্ঠীর উদ্যোগে অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুর ক্লাবে হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুলতানপুর সাংস্কৃতিক ও নাট্যগোষ্ঠীর সভাপতি শেখ আনছার আলী, সাধারণ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন, ক্লাবের কর্মকর্তা শহিদুল ইসলাম, নাহিদ হোসেন, রাশেদুজ্জামান রাশি, সাহেব আলী, আব্দুল কাদের, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সুলতানপুর সাংস্কৃতিক ও নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন জানান, ছিন্নমূল ও দরিদ্র শীতার্ত মানুষের দুর্ভোগ মেটাতে প্রতি বছরের ন্যায় এবারও সুলতানপুর সাংস্কৃতিক ও নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থানে গিয়ে শতাধিক কম্বল বিতরণ করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলার রোভার স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা রোভার স্কাউটস এর উদ্যোগে দিনব্যাপী ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালবিস্তারিত পড়ুন

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চারকুনি গ্রামে বাংলাদেশ জামায়াতেবিস্তারিত পড়ুন

সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ

প্রকৃতির অপার সৌন্দর্য, বিস্তীর্ণ সবুজ বনভূমি, নদ-নদী, খাল-বিল, জলাভূমি, কৃষিজমি এবং নানাবিস্তারিত পড়ুন

  • ​সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ
  • সাতক্ষীরায় দীর্ঘদিন পলাতক থাকার পর একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর
  • সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট
  • আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তলবি সভা
  • বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি
  • পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা
  • সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা