শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শোকের ছায়া: জোহরের পর সাংবাদিক ও ব্যবসায়ী নেতা আব্দুল আলীমের জানাজা, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের আহ্বান

সাতক্ষীরার সংবাদ ও ব্যবসা অঙ্গনের অতি পরিচিত এবং প্রিয় মুখ শেখ আব্দুল আলীম আর নেই। শুক্রবার মাগরিবের নামাজের পর রাজধানী ঢাকার ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। আজ শনিবার জোহর নামাজের পর দুপুর ২টায় শহরের মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে কামালনগর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে।

​স্বজন ও সহকর্মীদের অবর্ণনীয় বেদনায় ভাসিয়ে অকালে চলে গেলেন সাংবাদিকতার এই প্রিয় মুখ।

জানা গেছে, ফুসফুসে বাতাস প্রবেশের জটিলতায় আক্রান্ত হয়ে শেখ আব্দুল আলীম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে দ্রুত ঢাকায় পাঠানো হয়। শুক্রবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর ফুসফুসে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেন। কিন্তু নিবিড় পরিচর্যায় থাকা অবস্থায় সন্ধ্যায় হঠাৎ তীব্র খিঁচুনি উঠে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং সব চেষ্টা ব্যর্থ করে তিনি না-ফেরার দেশে পাড়ি জমান।

​শেখ আব্দুল আলীমের এই হঠাৎ প্রয়াণে পুরো সাতক্ষীরায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। দৈনিক পত্রদূত পত্রিকার দীর্ঘদিনের নিজস্ব প্রতিনিধি হিসেবে তিনি বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার সাক্ষ্য রেখে গেছেন। এছাড়া দৈনিক সদ্যখবর ও দৈনিক সাতক্ষীরা চিত্র পত্রিকায় সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন তিনি। পেশাগত পরিচয়ের বাইরেও আর্তমানবতার সেবায়—বিশেষ করে মানুষের শিক্ষা ও চিকিৎসায় নিঃস্বার্থ সহায়তার হাত বাড়িয়ে দিয়ে তিনি অসংখ্য মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

​তাঁর এই আকস্মিক বিয়োগে শোকের বিষাদময় ছায়া নেমে এসেছে। সাতক্ষীরার সাংবাদিক সমাজ, ব্যবসায়ী মহল ও সুশীল সমাজের প্রতিনিধিরা এক গভীর বেদনাবিধুর পরিবেশে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

​এদিকে শেখ আব্দুল আলীমের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ শনিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার সকল ইলেকট্রনিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে সাতক্ষীরা জেলা ইলেকট্রনিক ব্যবসায়ী সমিতি। মরহুম আব্দুল আলীম মৃত্যুর আগপর্যন্ত এই সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

একই রকম সংবাদ সমূহ

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় পথসভা করেছেন ভূমিহীনরা। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় সেলাইবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬ এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরা সুদীপ্ত মুশফিক
  • সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত