বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধে বিতর্ক, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বো আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা-২০২৫ এর অনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) খুলনার আয়োজনে এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলার সভাপতিত্বে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা স্বাধীন দেশে সুখী সমৃদ্ধশীল দেশ চেয়েছিলাম। কিন্তু সমাজের বিভিন্ন স্তরে আমরা দুর্নীতি লক্ষ্য করছি। এই দুর্নীতি আমাদের উন্নয়নে বাধাগ্রস্ত করছে। নৈতিক মূল্যবোধ ও দুর্নীতি আমাদেরকে দেশ ও জাতিকে ক্ষতিগ্রস্ত করছে। দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ ঘোষণা করতে হবে। পৃথিবীটা আমাদের জন্য একটি পরীক্ষা ক্ষেত্র। সেজন্য আমাদেরকে মহান আল্লাহর হুকুম মেনে দুর্নীতি পরিহার করে সত্য ন্যায়ের পথে চলতে হবে। দুর্নীতি প্রতিরোধে ইসলামী মূল্যবোধ ও নীতি-নৈতিকতা শিক্ষার বিকল্প নেই। সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুর্নীতি প্রতিরোধে তাদের এই মহৎ উদ্যোগটি খুবই প্রশংসনীয়। এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে খুলনার সহকারী পরিচালক জাহিদ ফজল, ডিআই ওয়ান মো. হাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ পরিচালক সঞ্জিত কুমার দাস প্রমুখ।

এ সময় অন্যান্যদের বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন আঞ্চলিক পাসপোর্ট অফিস সাতক্ষীরার উপপরিচালক মোহাম্মদ আজমল কবির, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম এবং মডারেটর এর দায়িত্ব পালন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, অধ্যক্ষ রেজাউল করিম ও রেবেকা সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, উপজেলা সমাজসেবা অফিসার মো. শরীফুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের ও সিসি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুরশিদা আক্তার, সদস্য কবি ও সাহিত্যিক অধ্যাপক আব্দুল ওহাব আজাদ, এড. মুনিরুদ্দীন, জিএম নাজমুল আরিফ, এনামুল কবির খান প্রমুখ। সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে। উদ্বোধনী বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দলে অংশ নেয় মাদরাসাতুল জান্নাত দাখিল মাদরাসা ও বিপক্ষ দলে অংশ নেয় চুপড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা।

বিতর্কের বিষয় ছিল: দুর্নীতি বিরোধী রুখে দাঁড়ানো জনগণের দায়বদ্ধতা বেশি। এসময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ২৪ অক্টোবর থেকে সাঁতার প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় আগামী ২৪ অক্টোবর থেকে মাসব্যাপী (অ-১৪) ফ্রি সাঁতারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বল্লি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলমের পূজা মন্ডপ পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার বল্লি ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী মোঃবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আলিপুর ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬’-এর শুভ উদ্বোধন

“ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার আলিপুর ইউনিয়নেবিস্তারিত পড়ুন

  • স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া: সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • সাতক্ষীরার বেতনা নদীর তীরে দুই হাজার বৃক্ষরোপণ
  • সাতক্ষীরা পৌরদীঘিতে লাইফ জ্যাকেট ছাড়াই চলছে রাতের ঝুঁকিপূর্ণ যাত্রা
  • সাতক্ষীরায় প্রাইমারির নবনিযুক্ত শিক্ষকদের পদায়নপত্র তুলে দিলেন জেলা প্রশাসক
  • তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকারের পদক্ষেপ জানাতে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের সাথে বাকশিস নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার
  • সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত উদ্যোগ, সাতক্ষীরায় নিরাপদ সড়ক দিবসের প্রস্তুতি সভা
  • দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • চায়ের কাপে নির্বাচনী ঝড়, সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে আলোচনার কেন্দ্রে যারা