সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সাংবাদিক বুলুর রহস্যজনক মৃ*ত্যু, অধিকতর তদন্তের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: খুলনার জ্যেষ্ঠ সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু’র অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় নিউমার্কেট চত্বরে আয়োজিত এসকল কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম।
প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এম বেলাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংবাদিক এসএম বিপ্লব হোসেন, আব্দুল মমিন, আমিনুর রহমান, নাজমুল আলম মুন্না প্রমুখ।

এসময় বক্তারা বলেন- সাংবাদিক বুলু’র মৃত্যু স্বাভাবিক নয়। তাকে হত্যা করা হয়েছে বা আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। তাঁর মরদেহ উদ্ধারের পর খুলনার লবণচরা থানায় অপমৃত্যু মামলা হয়েছে,যা নৌ-পুলিশ তদন্ত করছে।

বক্তারা অভিযোগ করে বলেন- তদন্ত ধীরগতিতে চলছে। তিনি যদি আত্মহত্যা করেও থাকেন,তাহলে কেন তিনি আত্মহত্যা করলেন,কেন তিনি আত্মহত্যা করতে বাধ্য হলেন, তা তদন্তের মাধ্যমে প্রকাশ করতে হবে। অধিকতর তদন্তের জন্য নৌ-পুলিশের সাথে পুলিশের গোয়েন্দা শাখা বা অন্য কোন গোয়েন্দা সংস্থার অন্তর্ভুক্তির আহবান জানান বক্তারা।পাশাপাশি সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা-মামলা-আত্মহননের পথ বেছে নেওয়ার মতো পরিস্থিতির বিরুদ্ধে সোচ্চার থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট সন্ধ্যায় খুলনার খানজাহান আলী সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট থেকে ওহিদুজ্জামান বুলুর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি দৈনিক আজকের কাগজ, চ্যানেল ওয়ান, ইউএনবিসহ প্রসিদ্ধ গণমাধ্যমে কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি খুলনা প্রেসক্লাব, কেইউজে ও বিএফইউজে’র সদস্য ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!

সাতক্ষীরা যুগ্ম জেলা জজ ১ম আদালতে দেওয়ানিয়া ১৩১/২৪ নং মামলা চলমান আছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ
  • নতুন কুঁড়ি স্পোর্টস : সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • উপকূলের মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন
  • সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষা সহায়তার অঙ্গীকারে ‘এএসপি ডে’ উদযাপিত
  • মাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসী
  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা আনুষ্ঠানিক উদ্বোধন
  • সাইবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি
  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল
  • সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা
  • প্রকৃতি, সুন্দরবন, চিংড়ি শিল্প ও ঐতিহ্যের অপার সম্ভাবনার জেলা সাতক্ষীরা
  • জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল