সাতক্ষীরায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে শিবিরের


সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে আহবান জানিয়েছেন ছাত্র শিবির।
শুক্রবার (১৩ মার্চ) ২৩ শে রমজান সন্ধায় আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল বক্তরা এ আহবান জানান।
শহর শিবিরের সভাপতি মো. মেহেদী হাসানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারী মাওলা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি প্রভাষক ওবায়দুল্লাহ, অফিস সম্পাদক মো, রুহুল আমীন সাতক্ষীরা শহর জামায়াতে সেক্রেটারী মো. খোরশেদ আলম, জেলা ছাত্র শিবিরের সভাপতি মো. জুবায়ের হোসেন।
এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক আলোর পরশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আবু সাইদ বিশ্বাস, আলোর পরশের বার্তাসম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মুহা: জিল্লুর রহমান, একাত্তর টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক বরুণ ব্যাণার্জী, এখন টিভির জেলা প্রতিনিধি আহসানুর রহমান রাজিব, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি বেলাল হোসেন, স্টার টিভির জেলা প্রতিনিধি গাজী ফরহাদ, সাংবাদিক আনিচুর রহমান, মানবজমিনের জেলা প্রতিনিধি বিপ্লব হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।
ছাত্র শিবিরের ইফতার মাহফিলে সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিনত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, রমজান মাস এসেছে মিথ্যাকে পরিহার করে ভালোকে গ্রহন করতে। মানব জাতীকে সত্য ও মিথ্যার পার্থক্য বোঝাতে। রমজানের শিক্ষা নিয়ে আগামীর পথ চলতে হবে। সাংবাদিকরা সমাজের সঠিক তথ্য তুলে ধরে দেশকে এগিয়ে নিয়ে যাবে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা শহর শিবিরের সেক্রেটারি মো. নুরুন্নবী।
সভাপতির বক্তব্যে আল মামুন বলেন, পবিত্র রমজান আমাদের সত্যবাদিতা, নৈতিকতা ও আত্মসংযমের শিক্ষা দেয়। আমরা সাংবাদিকদের প্রতি আহ্বান জানাই আপনারা সত্য প্রকাশ করুন এবং ইনসাফের পক্ষে অবস্থান নিন। তিনি বলেন, আপনারা আমাদের ভালো কাজগুলোর পাশাপাশি ভুলত্রুটিগুলোও তুলে ধরবেন। আপনাদের গঠনমূলক সমালোচনা আমাদের আরও পরিশুদ্ধ ও গুছিয়ে উঠতে সহায়তা করবে। তিনি আরও বলেন, আমরা অতীতেও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলাম এবং আগামীতেও থাকব। নতুন বাংলাদেশের এই সময়ে দাঁড়িয়ে আমরা জাতির বিবেক সাংবাদিকদের প্রতি আহ্বান জানাই আপনারা সব ধরনের বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিন এবং সত্য প্রকাশ করুন। আপনারা যদি এভাবে দায়িত্ব পালন করেন, তবে এ দেশে আর ফ্যাসিবাদের জন্ম হবে না।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
সাতক্ষীরা সদর উপজেলার ৭নং নগরঘাটা ইউনিয়নের রহমতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষেরবিস্তারিত পড়ুন


