মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা

পুরাতন সাতক্ষীরার ঘোষপাড়া থেকে প্রকাশিত সাপ্তাহিক বর্তমান পত্রিকা ও এর অনলাইন সংস্করণে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা ও সম্মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে আদালতে ২ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।

গত বৃহস্পতিবার সাতক্ষীরা যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতে মামলাটি দায়ের করেন কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের শেখ আক্কাজ আলীর ছেলে ও জিম পোল্ট্রি অ্যান্ড ফিস ফিডের স্বত্বাধিকারী শেখ আব্দুল বারী।
মামলায় সাপ্তাহিক বর্তমান-এর সম্পাদক রাজীব হাসান রিমু ও নির্বাহী সম্পাদক আবু হুরাইরাকে বিবাদী করা হয়েছে।
আদালত আগামী ১৪ জুলাই সমন ও এডি কার্ড ফেরতের দিন ধার্য করেছেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, সাপ্তাহিক বর্তমান পত্রিকার গত ১৫ মার্চ ও ৫ এপ্রিল প্রকাশিত ২৫ ও ২৬ সংখ্যায় এবং ৭ এপ্রিল অনলাইন সংস্করণে তার বিরুদ্ধে নিম্নমানের খাদ্য বিক্রি, নকল ওষুধ প্রস্তুত, জমি আত্মসাৎ, সন্ত্রাসী বাহিনী দিয়ে মারধর, ফাঁকা চেকের মাধ্যমে হয়রানিমূলক মামলা ও সুদের কারবারসহ বিভিন্ন অভিযোগ এনে প্রতিবেদন প্রকাশ করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

এ ঘটনায় গত ৯ এপ্রিল আইনজীবীর মাধ্যমে পত্রিকা কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও তা উপেক্ষা করে পুনরায় প্রতিবেদন প্রকাশ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। স্থানীয় পত্রিকায় প্রতিবাদ প্রকাশের পরও সংবাদ প্রকাশ বন্ধ না হওয়ায় আদালতের দ্বারস্থ হন বাদী।

বিচারক এনামুল হক মামলাটি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দেন। মামলায় এর আগে সাপ্তাহিক বর্তমান-এর সম্পাদকের বিরুদ্ধে অন্যদের দায়ের করা মানহানির মামলার তথ্যও উল্লেখ করা হয়েছে। জেলা প্রশাসক বরাবর পত্রিকাটির ডিক্লেয়ারেশন বাতিল চেয়েও আবেদন করেছেন ব্যবসায়ী আব্দুল বারী।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম খোকন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা

সাতক্ষীরায় নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের সংবর্ধনা প্রদান করা হয়েছে।বিস্তারিত পড়ুন

বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। গতকাল সোমবার (৫ অক্টোবর)বিস্তারিত পড়ুন

  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল