শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সুজন এর জেলা কমিটি গঠন : পবিত্র মোহন সভাপতি, উজ্জল সম্পাদক

সাতক্ষীরায় সুজন-সুশাসনের জন্য নাগরিক এর উদ্যোগে অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ক এক সভা ও সুজন এর জেলা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে আয়োজিত সভায় সভাপত্বি করেন, সুজন’র সিনিয়র সদস্য অধ্যক্ষ হোসেন আলী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুজন এর খুলনা বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারি মাসুদুর রহমান রনজু।
অনুষ্ঠানে বক্তব্য দেন, সুজনের বিদায়ী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, সাবেক সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, প্রভাষক ভারতেশ^রী বিশ^াস, আরা’র নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, এড. সেলিনা আক্তার শেলী, রোকনুজ্জামান, সাংবাদিক আহসানুর রহমান রাজিব, সলুদা বেগম প্রমূখ।
সভায় আগামী দুই মাসের মধ্যে যুবকদের নিয়ে সুজন বন্ধুর জেলা ও উপজেলা কমিটি গঠন, ডিসেম্বর মাসের মধ্যে সকল উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ও মতবিনিময়, সদস্য সংগ্রহ, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ক্যাম্পেইন করা, তিন মাস পর পর বিভিন্ন সমস্যা, সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক
সংবাদ সম্মেলন, মানববন্ধন ইত্যাদি কর্মসুচি পালন করাসহ ১১ নভেম্বর সুজনের প্রতিষ্ঠা বার্ষিকী একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
সভা শেষে সর্বসম্মতিক্রমে বিশিষ্ট মানবাধিকার সংগঠক অধ্যক্ষ পবিত্র মোহন দাসকে সভাপতি এবং সিনিয়র সাংবাদিক ও সংগঠক মোস্তাফিজুর রহমান উজ্জলকে সাধারণ সম্পাদক করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নকর্মীদের নিয়ে ৭১ সদস্য বিশিষ্ট সুজন-সুশাসনের জন্য নাগরিক এর সাতক্ষীরা জেলা কমিটি ঘোষনা করা হয়। এছাড়া অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, ফরিদা আক্তার বিউটিকে উপদেষ্টা করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ

সাতক্ষীরার কালিগঞ্জে প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবেবিস্তারিত পড়ুন

প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি পণ্য

একসময় সাতক্ষীরার গ্রামীণ জীবনে বাঁশ-বেতের তৈরি হাতপাখা, কুলা, ডালি, ঝুড়ি, চালুনি কিংবাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এস এস এন্টারপ্রাইজের যাত্রা শুরু

সাতক্ষীরায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে মেসার্স এস এসবিস্তারিত পড়ুন

  • জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চায় দেশের অধিকাংশ মানুষ: শহিদুল ইসলাম মুকুল
  • সাতক্ষীরায় ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি সচেতনতায় ভিবিডির স্বেচ্ছাসেবকেরা
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পৌর দীঘিতে মৎস্য পোনা অবমুক্তকরণ
  • খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া
  • সাতক্ষীরায় চিহ্নিত মাদক কারবারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন : সভাপতি গফুর, সম্পাদক গণেশ
  • সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ
  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • সাতক্ষীরায় পরিবেশ রক্ষায় ও টিআরএম কার্যক্রমকে গতিশীল করতে যুব পানি কমিটির বৃক্ষরোপণ
  • সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে ৬০ শিক্ষার্থী পেল গাছ ও শিক্ষা সামগ্রী
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত