বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : মর্যাদাপূর্ণ বার্ধক্য বিশ্বব্যাপী পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০১ অক্টোবর) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর ও প্রবীণ হিতৈষী সংঘ সাতক্ষীরার আয়োজনে সমাজসেবা অধিদফতর সাতক্ষীরার উপপরিচালক সন্তোষ কুমার নাথ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (তালা সার্কেল) মো. হাসানুর রহমান প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ রোকনূজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীত কুমার দাস, ডা. মো. নওয়াব আলী, আরা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, প্রবীণ হিতৈষী সংঘের সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক মো.আশরাফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আব্দুল মজিদ, নব দিগন্ত সংস্কার নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান, এন জেড ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মুনজুর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান প্রমুখ।

এ সময় জেলা প্রশাসন কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, প্রবীর ঘোষের সংঘের সদস্য ও প্রবীণরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজসেবা প্রবেশন অফিসার সুমনা শারমিন।

একই রকম সংবাদ সমূহ

আগামী ৩ বছরের মধ্যে স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশেবিস্তারিত পড়ুন

২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অ্যাভিয়েশন হাব হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অ্যাভিয়েশন হাব হবে বাংলাদেশ বলে জানিয়েছেন করেছেনবিস্তারিত পড়ুন

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন

  • ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা
  • জননিরাপত্তা নিশ্চিত করতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
  • নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত
  • এত মানুষ হত্যার পরও তাদের চরিত্র বদলায়নি: প্রধানমন্ত্রী
  • অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে, প্রতিহতের আহ্বান স্পিকারের
  • আওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ, কোনো নৈরাজ্য বরদাস্ত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ঐক্যে ফাটল ধরায় সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদী শক্তি: জামায়াত আমির
  • এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিলো জামায়াত
  • পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট
  • বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী
  • গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন