শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার অগ্নি কন্যা জ্যোৎস্না আরাকে সংরক্ষিত নারী আসনে মহিলা এমপি হিসেবে দেখতে চায়

নিজস্ব প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র ক্রয় ও জমা দিয়েছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা।

তিনি ২৩ বঙ্গবন্ধু এভিনিউ ঢাকা কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যালয় থেকে সংরক্ষিত নারী আসনে (৩১২) সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং জমা দিয়েছেন। সাতক্ষীরার এই অগ্নি কন্যা নারী নেত্রী জ্যোৎস্না আরাকে সংরক্ষিত নারী আসনে মহিলা এমপি হিসেবে দেখতে চায় সাতক্ষীরাবাসী।

নারী জাগরণ ও নারী আন্দোলনের সাতক্ষীরার অগ্নিকন্যা জ্যোৎস্না আরা, ১৯৯০ সালের ছাত্র আন্দোলনে, স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানের অংশগ্রহণের মাধ্যমে রাজনীতি শুরু করেন। সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের আহবায়ক ও জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন জ্যোৎস্না আরা।

পরবর্তী তিনি জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদিক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সততা ও যোগ্যতার বিচারে মানবতার ‘মা’ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেন তাকে মহিলা এমপি হওয়ার সুযোগ দেন এবং তিনি যেন দেশ ও জাতির সেবা করতে পারে সেজন্য সাতক্ষীরার নারী নেত্রী জ্যোৎস্না আরা সাতক্ষীরাবাসীসহ সকলের দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান