বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী দিলেন প্রফেসর ড. ইউসুফ আব্দুল্লাহ

সাতক্ষীরার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এর প্রফেসর, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট ও লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ তার নিজের জেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।

প্রতি বছরের ন্যায় এবারও তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা, আশাশুনি ও কালিগঞ্জের প্রত্যন্ত এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করেন।

গত ১০ এপ্রিল থেকে ১২ এপ্রিল ২০২১ (৩ দিন) পর্যন্ত সাতক্ষীরা জেলার ৩টি উপজেলার প্রায় ৪ হাজার পরিবারের মাঝে সংস্থাটির কো-অর্ডিনেটর মিজানুর রহমানের সার্বিক তত্ত্ব্বাবধানে ওই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের কর্মকর্তাগণ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীদের সার্বিক সহযোগিতায় এই মানবিক কার্যক্রমটি সম্পন্ন হয়।

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজী, খুলনার সিনিয়র জনসংযোগ কর্মকর্তা জোবায়ের মোস্তাফিজ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত তাবাসসুম এমপি

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা সদরের নলকুড়া গ্রামের আশরাফ বাহিনীর আলমগীর, জাহাঙ্গীর, রফিকুল ও আরিজুল গংদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বল্লী ইউনিয়নে নির্বাচনী হাওয়া: আলোচনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দিদারুল

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নে পুরোদমেবিস্তারিত পড়ুন

  • স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে সংসার করতে চান রিপা খাতুন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ
  • কন্ঠশিল্পী রত্নার মা’র মৃত্যুতে সাতক্ষীরা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের শোক
  • সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি নির্বাচিত হলেন অ্যাড. আকবর আলী
  • উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা
  • সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • সাতক্ষীরায় ভোমরা সড়কে রাতে টায়ার জ্বালিয়ে ককটেল বিস্ফোরণ
  • সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬
  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় দিনব্যাপী ‘সম্প্রীতি মেলা ২০২৬’