সোমবার, আগস্ট ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আমতলা মোড়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

সাতক্ষীরা শহরের আমতলা মোড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ আগষ্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত বিদ্যুৎ শ্রমিক আমিরুল ইসলাম রনি (২৮) সাতক্ষীরা শহরের রাজারবাগান উত্তরপাড়া এলাকার মোসলেম আলীর ছেলে।

রাজারবাগান উত্তরপাড়া এলাকার রোকনুজ্জামান সুমন জানান, আমতলা মোড়ের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে আব্দুল আহাদের বাড়ির তৃতীয় তলায় বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন আমিরুল ইসলাম। এ সময় অসাবধাণতা বসত বিদ্যুৎ সংযোগের ৩৩ হাজার ভোল্টের লাইনের সঙ্গে স্পর্শ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

বাড়ির মালিক আব্দুল আহাদ জানান, বাড়ির তৃতীয় তলায় বিদ্যুৎ সংযোগের জন্য মিস্ত্রী আমিরুলকে সকালে ডেকে আনা হয়েছিল। তিনি ছাদে কাজ করছিলেন। হঠাৎ শব্দ শুনে উপরে গিয়ে দেখি বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছেন আমিরুল। তার শরীর ঝলসে মারা গেছে।

সাতক্ষীরা সদর থানার এএসআই সাইফুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেইবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নে এমপি’র পক্ষ থেকে ফুটবল বিতরণ

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের অনুকূলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি মৎস্য পোনা অবমুক্তকরণ

রূপালী মৎসে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বারী ও সম্পাদক রাজ্জাক
  • খসড়া প্রবিধানমালা-২০২৬ দ্রুত চূড়ান্তের দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় কমিউনিটি পর্যায়ে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা
  • সাতক্ষীরায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি ২০২৬’র উদ্বোধন
  • উপকূলীয় জলবায়ু ঝুঁকি মোকাবিলা : সাতক্ষীরায় শিক্ষার্থীদের ৫ হাজার বৃক্ষরোপণ
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা