মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আলিপুরে কায়পুত্র কমিউনিটির অধিকার প্রতিষ্ঠায় সমন্বয় সভা

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন পরিষদে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” প্রকল্পের আলিপুরের কায়পুত্র কমিউনিটির অধিকার প্রতিষ্ঠায় জেন্ডার ভিত্তিক বৈষম্য, বাল্যবিবাহ প্রতিরোধ, যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার সুরক্ষা এবং ভূমি সংক্রান্ত বিষয়ে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ ও স্টেক হোল্ডারদের সাথে ইউনিয়ন পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০.৩০ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ইউনিয়ন পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পর্যায়ে সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, সচিব, শিক্ষক, সিএইচসিপি, মহিলা বিষয়ক কর্মকর্তা, ওসিসি, জেলা বাল্যবিবাহ কমিটির সদস্য এবং নারী ও কিশোরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হলে, তাদেরকে সচেতন করতে হবে। তাদের অবস্থার পরিবর্তন করতে হলে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প আরো ৫-৬ বছর কাজ করা উচিত। কারণ এত অল্প সময়ে তাদের পুরোপুরি পরিবর্তন করা কখনো সম্ভব নয়। এজন্যে ব্রেকিং দ্য সাইলেন্স ও অক্সফাম বাংলাদেশ এর দৃষ্টি আকর্ষণ করছি।

আলিপুর ইউনিয়ন পরিষদের আলহাজ্ব আব্দুল রউফ চেয়ারম্যান বলেন, দীর্ঘদিন ধরে ব্রেকিং দ্য সাইলেন্স আলিপুরে কাইপুত্র সম্প্রদায়ের সাথে কাজ করে যাচ্ছে। কাইপুত্র সম্প্রদায়ের বসবাসের স্থায়ী কোন ব্যবস্থা নেই। তারা রাস্তার ধারে বসবাস করে আসছে। এ কারণে নানা সময় বিভিন্ন দূর্ঘটনার শিখার হয় কাই পুত্র সম্প্রদায়ের মানুষজন। তাদের স্থায়ীভাবে বসবাসের জন্য সরকার যদি কোন ব্যবস্থা করতে পারে এবং আলিপুর ইউনিয়ন পরিষদ সরকারের সাথে যৌথভাবে তাদের বসবাসের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। তা ছাড়া তারা ঝড়েপড়া শিক্ষার্থীকে স্কুলে ভর্তি, যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার, শিশু, কিশোরী ও নারীদের অধিকার, জেন্ডার ভিত্তিক বৈষম্যদূরি করণে করণীয়, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ছাড়াও বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক কাজ করে যাচ্ছে। নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা প্রকল্পের মাধ্যমে যে সেবা প্রদান করছে, এটা আরো দীর্ঘায়িত হলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে মূল ধারার মানুষের সাথে সহজে প্রবেশ গম্যতা আরো বাড়বে বলে আশা করা যায়।

সমন্বয় সভা পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা. সাজেদা হোসেন, কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার মো. মনির হাসান, মো. সালাউদ্দিন রানা ও হুমায়রা জামান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

‎সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি

সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর বড়বাজার শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী

সাতক্ষীরায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সদর জামায়াতের যুব দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের