শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আলীপুর ও ফিংড়িতে বিশ্ব পরিবেশ দিবসে প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে অক্সফাম বাংলাদেশ এর সহযোগিতায় সাতক্ষীরার আলীপুর ভাড়ুখালী মন্ডলপাড়া ও ফিংড়ি ইউনিয়নের ফযজুল্যাপুর দাস পাড়া কমিউনিটিতে “পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, বৃক্ষ রোপন কর্মসূচি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

“নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা” প্রকল্পের প্রকল্পের আলোকে বুধবার (০৫ জুন) সকালে আলিপুর ও বিকালে ফিংড়িতে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফিংড়ি ইউনিয়ন পরিষদের সচিব মো. শরিফুল ইসলাম, ও ইউপি সসদস্য মো. আবু সাঈদ মোল্যা।

ফিংড়িতে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মো. আফাজউদ্দিন ও ফিংড়ি ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা রেবেকা সুলতানা প্রমুখ।

ফিংড়িতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মো. ইমরান হোসেন ও আলিপুরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বিশ্বজিত কুমার দাস।

এসময় আলিপুর ও ফিংড়ি ইউনিয়নের কায়পুত্র ও ঋষি সম্প্রদায়ের মাঝে গাছের চারা বিতরণ করা হয় এবং শিশুরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রজেক্ট অফিসার সাজেদা হোসেন।

অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করেন, নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা প্রকল্পের কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার হুমায়রা জামান, মনির হাসান এবং সালাউদ্দিন রানা।

একই রকম সংবাদ সমূহ

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। ১৮৫বিস্তারিত পড়ুন

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার স্বল্পগতির রিকশা বা ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণেবিস্তারিত পড়ুন

নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যায় তার বাসাবিস্তারিত পড়ুন

  • ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী
  • পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন
  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • তাহসিফের মৃত্যু: মিলছে না ৬ প্রশ্নের উত্তর
  • ‘আম্মু আমি আসছি’ শেষ মেসেজ পাঠিয়েছিলেন তাহসিফ
  • মানবতাবিরোধী অপরাধ মামলা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড
  • চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার
  • সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বে জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ
  • তুরাগে মিলল বিমানবাহিনীর নিখোঁজ সাবেক কর্মকর্তার লাশ
  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, নিয়ম ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা