শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কালিগঞ্জে ডোবায় পড়ে শিশুর মৃ*ত্যু

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে আড়াই বছর বয়সী রোহান নামের একটি শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ জুন) সকাল ৭টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহাপুর (ঢালীপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশু রোহান কালিগঞ্জ উপজেলার শাহপুর গ্রামের মিজানুর রহমান গাজীর ছেলে।

পারিবারিক সুত্রে জানা যায়, শিশুটির বাবা মিজানুর রহমান গাজী ঘুমিয়ে ছিলেন, আর মা ছিলেন গোয়ালঘরের কাজে ব্যস্ত। এ সুযোগে শিশু রোহান খেলতে খেলতে পড়ে যায় টিউবওয়েলের পাশে থাকা নোংরা ও দুর্গন্ধযুক্ত ডোবাটিতে।
কাজ শেষে খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির মা শিশুটিকে ডোবার মধ্যে ভেসে থাকতে দেখে, সঙ্গে সঙ্গে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

শিশুটির করুণ মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে আসে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান