শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশীকে হস্তান্তর করেছে বিএসএফ

গাজী হাবিব, সাতক্ষীরা: পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৪ বাংলাদেশি নাগরিককে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টের কাছে বিজিবি ও বিএসএেফর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক শেষে তাদেরকে বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়। পরে রোববার রাতে বিজিবি আটককৃতদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে।

হস্তান্তরকৃত বাংলাদেশি নাগরিকরা হলেন- বাগেরহাটের মোড়লগঞ্জের মিজানুর রহমান শেখ (৩৮),তাঁর স্ত্রী শারমিন আক্তার (২৪),তাঁদের ছেলে-মেয়ে শামীম ও রুমা,পিরোজপুরের জিয়ানগর থানার কবির শেখ,তাঁর স্ত্রী তফুরা খাতুন ও সাতক্ষীরার আশাশুনির কাদের মোড়লসহ ১৪ জন।

বিজিবির তলুইগাছা বিওপির কমান্ডার আবুল কাশেম জানান, অবৈধভাবে ভারত প্রবেশের দায়ে উত্তর চব্বিশ পরগনা জেলার হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে নারী ও শিশুসহ ১৪ বাংলাদেশি নাগরিককে আটক করে বিএসএফ । পরে রোববার সন্ধ্যায় তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টের কাছে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতের আমুদিয়া কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর দিব্যজ্যোতি ডলি তাদেরকে বিজিবি’র কাছে ফেরত দেন। হস্তান্তরকৃত বাংলাদেশী নাগরিকদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।

সাতক্ষীরা সদর থানার (ওসি) শামিনুল হক জানান, ১৪ বাংলাদেশী নাগরিককে সোমবার রাতে বিজিবি থানায় হস্তান্তর করে। নাম ঠিকানা যাচাই-বাছাইয়ের পর কয়েকজনকে রাতে ও বাকীদের সোমবার সকালে আত্মীয় স্বজনদের কাছে তুলে দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস