রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার তালায় সাংবাদিক হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার না হওয়ায় বিভিন্ন মহলে ক্ষোভ

সাতক্ষীরা তালা ইসলামকাটী ইউনিয়ন পরিষদে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামিরা এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলার কর্মরত সাংবাদিক সমাজ, সুশীল সমাজ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমাদের কন্ঠ, ডেইলি টাইমস অফ বাংলাদেশ ও যশোর থেকে প্রকাশিত রুপান্তর প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক আক্তারুল ইসলাম ও স্থানীয় দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার প্রতিনিধি আতাউর রহমানকে হত্যাচেষ্টা মামলার ৫ দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামিদের গ্রেফতার করতে পারেনি। স্থানীয়দের ভাষ্যমতে হত্যাচেষ্টার পর থেকে আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না বলে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার ঝড় বইছে। মামলার আসামি রমজান আলী সরদার বিগত স্বৈরাচার সরকারের লালিত সন্ত্রাসী। তাই তাদের কাছ থেকে বিশেষ অর্থের সুবিধা পেয়ে পুলিশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে বলেও দাবী সাধারণ মানুষের।

সাংবাদিক নেতাদের দাবি, অবিলম্বে সন্ত্রাসী বাহিনীর সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পুলিশ ব্যর্থ হয়, তাহলে আমরা সাংবাদিক সমাজ থানা কম্পাউন্ডে গিয়ে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করব।

উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর দুপুর আনুমানিক ১২ টার সময় সাতক্ষীরা তালা ইসলামকাটী ইউনিয়ন পরিষদের ২য় তলায় সাংবাদিক আক্তারুল ইসলাম এবং আতাউর রহমান ছেলে মেয়ের জন্ম নিবন্ধন ও ফুফার জমি সংক্রান্ত একটা বিষয় নিয়ে গেলে সন্ত্রাসী রমজান সাংবাদিক আক্তারুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে প্রাণনাশের চেষ্টা চালায়। এরপর তাকে ইউনিয়ন পরিষদের দ্বিতীয় তলায় ফেলে রেখে যায় ওই সন্ত্রাসী বাহিনীর সদস্যরা। একইসাথে তার কাছ থেকে লক্ষাধিক টাকার স্বর্ণের আংটি ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

তবে এবিষয়ে তালা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান এপ্রতিবেদককে আশ্বস্ত করে বলেন, অতি শীঘ্রই আসামি রমজান কে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হবে। আপনাদের সহযোগিতা চাই।

একই রকম সংবাদ সমূহ

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

এসএটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) মারা গেছেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ ম ত্রি-বার্ষিক নির্বাচনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাবিস্তারিত পড়ুন

  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা