রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া প্রাইমারি স্কুলের নতুন ভবন উদ্বোধন

শাহ জাহান আলী মিটন: সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৪ জুলাই) সকালে ফিতা কেটে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু নবনির্মিত এ ভবনের উদ্বোধন করেন।

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের পরে স্কুল প্রাঙ্গণে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ সোমা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর সভার ১নং কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, ঠিকাদার ও সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, উপজেলা শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান, বিদ্যালয়ের জমিদাতা ও প্রাক্তন সভাপতি মো. আকবর হোসেন লস্কর, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুজ্জামান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সঞ্জয় কুমার মন্ডল।

উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন শেলী, সাতক্ষীরা কিন্ডারগার্টেন এর পরিচালক রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য মীর মশাররফ হোসেন মন্টু, যুবলীগনেতা জুলফিকার আলী ভূট্টোসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

নবনির্মিত ভবনটি পিডিপির প্রকল্পের আওতায় ১ কোটি ৫৬ লক্ষ টাকা ব্যয়ে ভবনটি এলজিইডির তত্ত্বাবধানে নির্মান করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার

মিয়ানমারের জান্তা সরকার শনিবার (১৫ আগস্ট) জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যেবিস্তারিত পড়ুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন ৪ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্য হিসেবেবিস্তারিত পড়ুন

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থীবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • মন্ত্রিসভা কি বড় বা রদবদল হচ্ছে? কয়েকজনকে নিয়ে আলোচনা
  • ৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?
  • বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা
  • চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস লিকেজ: নিহত বেড়ে ৮
  • একযোগে ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর
  • ৯০-এর ছাত্র-জনতার আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া: রিজভী
  • ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট
  • রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
  • সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি
  • মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী