বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চাঁদা না দেওয়ায়

সাতক্ষীরার পাকাপুল মোড়ে দেছার আলীর হোটেলে ভাংচুর, থানায় অভিযোগ

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরা শহরের পাকাপোল মোড় এলাকার মুক্তিযোদ্ধা ক্যান্টিনের মালিক দেছার আলীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী এবং টাকা না দেওয়ায় ওই হোটেলের জিনিসপত্র ভাংচুর করার অভিযোগ উঠেছে বীর মুক্তিযোদ্ধা শফি মোল্লার বিরুদ্ধে।

এ ঘটনার প্রতিকার চেয়ে হোটেল মালিক দেছার আলী সাতক্ষীরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভূক্তভোগী দেছার আলী গাজী বলেন, সাতক্ষীরা শহরস্থ পাকাপোল মোড়ে মুক্তিযোদ্ধা সংসদের নিচতলায় আমাদের একটি ভাতের হোটেল আছে। একটি রুম ভাড়া নিয়ে আমরা দীর্ঘ ১৮ বছর যাবত ওইখানে ভাতের হোটেল পরিচালনা করে আসছি। আগে আমি মুক্তিযোদ্ধা সংসদের কমিটির নিকট ভাড়া টাকা পরিশোধ করে আসছি। সম্প্রতি মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরার কমিটি বিলুপ্ত হওয়ায় আমি ব্যাংক চালানের মাধ্যমে ডিসি অফিসে মাসিক ভাড়া দিয়ে আসছি।

এর পর ধূলিহর তালতলা এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা শফি মোল্লা প্রতিনিয়ত আমার কাছে ৫০ হাজার টাকা দাবী করে আসছিল। তাকে টাকা না দিলে আমাদের বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি করার হুমকি ধামকি দিচ্ছিলেন এবং হোটেল ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিলেন।

এরই সূত্রধরে বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১০ টার দিকে মুক্তিযোদ্ধা শফি মোল্লা এসে পূণরায় আমার কাছে ৫০ হাজার টাকা চান। আমি দিতে রাজি না হওয়ায় তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে হোটেলের আসবাবপত্র ও তৈজসপত্র ভাংচুর করে।

এ ব্যাপারে জানার জন্য একাধিকবার বীর মুক্তিযোদ্ধা শফি মোল্লার মোবাইলে কল দিলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এবং আগামীবিস্তারিত পড়ুন

জ্বালানি সংকট রপ্তানি অর্ডার হাতছাড়ার ঝুঁকি বাড়াচ্ছে

পর্যাপ্ত গ্যাসের অভাবে সিংহভাগ পোশাক কারখানা সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদনে বাধ্য হচ্ছে,বিস্তারিত পড়ুন

জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে- প্রধানমন্ত্রী

দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।বিস্তারিত পড়ুন

  • নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে
  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
  • আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির এমপি সেলিম
  • ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ