মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুবদের আল্টিমেটাম

সাতক্ষীরায় ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন

“প্রাণ সায়ের খালকে আমরা আর ময়লার ভাগাড় হতে দেব না। আজ থেকে কোনো বাসা-বাড়ি বা প্রতিষ্ঠানের বর্জ্য এই খালে ফেলতে দেওয়া হবে না।”—সাতক্ষীরা শহরকে দূষণমুক্ত ও সবুজ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এক মানববন্ধনে এভাবেই নিজেদের কঠোর অবস্থানের কথা জানান বক্তারা।

রবিবার (০৩ মে) সকাল ১০টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ‘অ্যাকশন ফর ট্রান্সফরমেশন’ (এ৪টি) প্রকল্পের আওতায় পরিবেশ দূষণ রোধ ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণের দাবিতে এই যুব-নেতৃত্বাধীন আন্দোলন অনুষ্ঠিত হয়। অ্যাকশনএইড বাংলাদেশের সমর্থনে কর্মসূচিটি বাস্তবায়ন করে সিডো ও সিডিওডব্লিউ সাতক্ষীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভার দীর্ঘদিনের উদাসীনতায় ঐতিহ্যের প্রাণ সায়ের খাল আজ অস্তিত্ব সংকটে। খালের দুই পাশে অপরিকল্পিতভাবে ময়লা ফেলার কারণে পরিবেশ বিষাক্ত হয়ে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। বক্তারা অবিলম্বে পরিকল্পিত ডাম্পিং স্পট নির্মাণ এবং খাল থেকে বর্জ্য অপসারণের দাবি জানান। অন্যথায় সাতক্ষীরা পৌরসভার সামনে বিশাল মানববন্ধনসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

এই সময় উপস্থিত ছিলেন শফিকুল উদদ্দৌলা সাগর সাবেক প্যানেল মেয়র সাতক্ষীরা পৌরসভা, পল্টু বাসার, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সভাপতি জেলা পরিবেশ সংরক্ষণ সংঘ, ফরিদা আক্তার বিউটি, সভানেত্রী জিডিএফ সাতক্ষীরা, শ্যামল কুমার বিশ্বাস প্রধান নির্বাহী সিডো, প্রকল্পের সমন্বয়কারী মো. তহিদুজ্জামান, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার এবং অ্যাকশনএইড বাংলাদেশের ইন্সপিরেটর প্রিয়াংকা সেন মৌ। এছাড়াও সিডো ও প্রান্তি যুব সংঘের সদস্যবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন।

স্লোগানে স্লোগানে মুখরিত রাজপথ, মানববন্ধনে যুবকরা ‘প্লাস্টিক কমাই, সবুজ পৃথিবী সাজাই’, ‘বর্জ্য ফেলি ডাস্টবিনে, পরিচ্ছন্ন সাতক্ষীরা চাই’, এবং ‘সুস্থ জীবন নিশ্চিত করুন, আজকের বর্জ্য আজই পরিষ্কার করি’—এরকম বিভিন্ন সচেতনতামূলক স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

আন্দোলনরত যুব প্রতিনিধিরা বলেন, “সাতক্ষীরার প্রাণ সায়ের খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা আমাদের নাগরিক অঙ্গীকার। আমরা যুবসমাজ এই খালের পরিচ্ছন্নতা রক্ষায় কঠোর নজরদারি রাখব। আমাদের লক্ষ্য কেবল খাল রক্ষা নয়, বরং পুরো সাতক্ষীরা জেলাকে একটি আদর্শ সবুজ ও টেকসই জনপদে রূপান্তর করা।”

পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন থেকে জানানো হয়, শহরের প্রতিটি পয়েন্টে ডাস্টবিন নিশ্চিত করা এবং যেখানে-সেখানে বর্জ্য স্তূপ করা বন্ধ করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

একই রকম সংবাদ সমূহ

কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

সাতক্ষীরার কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চমৎকার সাফল্য অর্জনবিস্তারিত পড়ুন

মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি: সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ওবিস্তারিত পড়ুন

ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরায় ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ, প্রতিবন্ধী ও দরিদ্র মানুষেরবিস্তারিত পড়ুন

  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান
  • সাতক্ষীরায় কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ কতটা সত্য?
  • তালায় জেলা প্রশাসকের সঙ্গে কর্মকর্তা-জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় যানজট নিরসনকল্পে সভা, একগুচ্ছ পদক্ষেপে যানজট নিয়ন্ত্রণে আনার আশাবাদ
  • সাতক্ষীরায় বিআরডিবির র‍্যালি ও আলোচনা সভা
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান