রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বাঁধনডাঙ্গা মসজিদে সময়সূচীর ঘড়ি দিলো ‘মা’ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নে নব-নির্মিত বাঁধনডাঙ্গা জামে মসজিদে পবিত্র জুমআ নামাজ আদায় করলেন এবং মসজিদের নামাজের সময সূচী সম্বলিত ডিজিটাল ঘড়ি প্রদান করলেন ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি, স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের মানবিক প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল। শুক্রবার (১২ জুলাই) পবিত্র জুমআ নামাজ আদায় পূর্বক আলোচনায় মসজিদ কমিটির সভাপতি মো. আব্দুস সামাদের সভাপতিত্বে মসজিদের মুসুল্লিদের সাথে এবং ইউনিয়নের সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও দোয়া কামনা করে বক্তব্য রাখেন ব্রহ্মরাজপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল।
তিনি বলেন, “আমি আপনাদের ইউনিয়নের সন্তান। আমার পিতা মরহুম নজরুল ইসলাম (হারু সরদার) ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাক বাহিনীর কঠিন নির্যাতনের শিকার হয়েছিলেন। আপনারা সবাই তাকে চেনেন এবং জানেন। আমি তারই সন্তান। আমি আপনাদের দোয়া ও ভালবাসা এবং সমর্থন পেলে ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই এবং জনকল্যাণে কাজ করতে চায়। আমি এই ইউনিয়নের প্রায় সকল মসজিদের উন্নয়ন কাজে শরীক হয়েছি এবং যতদিন বেঁচে আছি ততদিন মসজিদসহ সকল ধর্মীয় ও জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করে যাবো ইনশাল্লাহ। আমি আপনাদের দোয়া ও ভালোবাসা এবং সমর্থন নিয়ে একটিবার ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান পদে দাঁড়াতে চায়। আমাকে যদি আপনারা আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে বিজয়ী করেন তাহলে আমি মহান আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, আপনাদের ভালোবাসার ঋণ আমি শোধ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি বিজয়ী হলে যে কোন প্রয়োজনে আমাকে খোঁজার আগেই আমি আপনাদের কাছে পৌছে যাবো। আমার চাওয়া পাওয়ার কিছুই নেই। আমার বাকী জীবনটা আপনাদের সেবাই কাজ করে যেতে চাই এবং আপনাদের পাশে থাকতে চায়।
এসময় ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো. মমিনুর রহমান মুকুল উপস্থিত সকলের কাছে সমর্থন ও দোয়া কামনা করেন।
এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁধনডাঙ্গা জামে মসজিদের উপদেষ্টা ও জমিদাতা প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. আব্দুল হামিদ আজাদী, বাঁধনডাঙ্গা জামে মসজিদের সহ-সভাপতি মো. আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক প্রাণিসম্পদ ডাক্তার মোখলেসুর রহমান, ক্যাশিয়ার শেখ আব্দুর রহমান, সদস্য মো. আব্দুল জলিলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার মুসুল্লীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ​ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ও ফিংড়ি ইউনিয়ন যুব ওবিস্তারিত পড়ুন

বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র!

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর ছাড়পত্র নিতে ২০০ টাকা এবংবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন
  • সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সার্কিট হাউজ মোড় শাখার অফিস উদ্বোধন ও কমিটি গঠন
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • সাতক্ষীরায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল-সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়
  • সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী, কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান
  • সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি